Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ঈদযাত্রা: গাজীপুরে যানবাহনের বাড়তি চাপ, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের

বাংলাদেশ

ইউএনবি
20 April, 2023, 01:20 pm
Last modified: 20 April, 2023, 01:27 pm

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

ঈদযাত্রা: গাজীপুরে যানবাহনের বাড়তি চাপ, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের

অতিরিক্ত সংখ্যক যাত্রীর তুলনায় কোনো কোনো রুটে যানবাহন কম রয়েছে। তাই নির্ধারিত গন্তব্যে যেতে অনেকেরই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এই সুযোগে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
ইউএনবি
20 April, 2023, 01:20 pm
Last modified: 20 April, 2023, 01:27 pm
ছবি / ইউএনবি

সকাল থেকেই মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানান শ্রেণি-পেশার ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং যানবাহনেরও চাপ রয়েছে অনেক বেশি। যদিও গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের পরিস্থিতি অনেকটাই ভালো।  

মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েনসহ নানান পরিকল্পনা করে সার্বক্ষণিক সড়ক মনিটরিং করা হচ্ছে।

অতিরিক্ত সংখ্যক যাত্রীর তুলনায় কোনো কোনো রুটের যানবাহন কম রয়েছে। তাই নির্ধারিত গন্তব্যে যেতে অনেকেরই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এই সুযোগে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

তারা বলছেন, নির্ধারিত গন্তব্যে যেতে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এই সুযোগে পরিবহন শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোণাসহ বিভিন্ন রুটে প্রায় দেড় গুণ ভাড়া আদায় করা হচ্ছে। ২০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, এবারের ঈদ যাত্রায় এই মহাসড়কের যানবাহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন শিফটে এক হাজার ট্রাফিক পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্য ও রোভার স্কাউট মোতায়েন রয়েছে। আনফিট গাড়ি যাতে না চলাচল করতে পারে সেজন্য বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি টো-ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। কোনো গাড়ি অচল হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে সারানোর জন্য ব্যবস্থা রয়েছে।

ভাড়া বেশি নেওয়ার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
 
Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net