Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
কেজিতে ৪০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, তবে ভোক্তারা সন্তুষ্ট নন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2023, 08:20 pm
Last modified: 25 March, 2023, 08:26 pm

Related News

  • কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ
  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
  • অভ্যন্তরীণ বিমানের জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৭.৪৩ টাকা
  • ঈদের পর রাজধানীর নিত্যপণ্য বাজার প্রায় ক্রেতাশূন্য, কেজিতে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম

কেজিতে ৪০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, তবে ভোক্তারা সন্তুষ্ট নন

ভোক্তারা জানান, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের অনেকেই খাবারের তালিকা থেকে ব্রয়লার মুরগি বাদ রাখছেন। দাম কেজিতে ২০০ টাকার নিচে আসলে তখন কেনা যাবে বলে মতপ্রকাশ করেন তারা। 
টিবিএস রিপোর্ট
25 March, 2023, 08:20 pm
Last modified: 25 March, 2023, 08:26 pm
ছবি- রয়টার্স

ব্যবসায়ীদের সাথে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকের দুই দিন পর দেশের বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতিকেজিতে ৪০ টাকা কমেছে। দুদিন আগে প্রতিকেজি ২৮০ টাকা দরে বিক্রি হলেও শনিবারে তা বিক্রি হয়েছে ২৪০ টাকা দরে। 

আরো দাম কমার ইঙ্গিত দিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, আগামী ২/৩ দিনের মধ্যে ব্রয়লারের দাম কেজিতে ২২০-২৩০ এর মধ্যে চলে আসবে। 

শনিবার পাইকারি বাজারে প্রতিকেজি ব্র্যয়লার মুরগি ২১০ টাকা এবং উৎপাদনকারী পর্যায়ে ১৯০-১৯৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

মনজুর মোহাম্মদ বলেন, মুদি বাজারের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং দামে তেমন কোনো কারসাজি নেই। তবে সবজির বাজারে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে বেশ কিছু স্থানে পার্থক্য পেয়েছি এবং সেখানে জরিমানা করাসহ সতর্ক করে দিয়েছি।

ব্যবসায়ীরা বলছেন, দাম কমলেও সে তুলনায় ক্রেতা বাড়েনি।

ভোক্তারা জানান, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের অনেকেই খাবারের তালিকা থেকে ব্রয়লার মুরগি বাদ রাখছেন। দাম কেজিতে ২০০ টাকার নিচে আসলে তখন কেনা যাবে বলে মতপ্রকাশ করেন। 

ব্রয়লার মুরগির পাশাপাশি দেশি মুরগির দাম কেজিপ্রতি ৬৮০ টাকা থেকে কমে ৬৫০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৭০ টাকা থেকে কমে ৩৫০ টাকা দরে এবং লাল লেয়ার মুরগি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত বৃহস্পতিবার পোলট্রি খাতের চার প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৈঠকে শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ১৯০-১৯৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেয়।

মুরগির দাম কমলেও রাজধানীর বাজারগুলোয় ডিমের দাম প্রতি ডজনে ১৩০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। কিছু কিছু বাজারে এবং পাড়া মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। তবে ব্যবসায়ীরা বলছেন ডিমের দাম ২/১ দিনের মধ্যে কমে আসবে।

গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও, খাসীর মাংসের দাম কিছুটা কমেছে। শনিবার গরুর মাংসের প্রতি কেজি ৭৫০ টাকা, এবং খাসীর মাংস ১,১০০ টাকা থেকে কমে কেজিতে ১০৫০ টাকায় বিক্রি হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ব্রয়লার মুরগি / দাম কমলো / ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ
  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • পাম অয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
  • অভ্যন্তরীণ বিমানের জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৭.৪৩ টাকা
  • ঈদের পর রাজধানীর নিত্যপণ্য বাজার প্রায় ক্রেতাশূন্য, কেজিতে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net