Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2023, 02:30 pm
Last modified: 04 March, 2023, 02:34 pm

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • চিকিৎসকদের চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত

শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম এই ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
04 March, 2023, 02:30 pm
Last modified: 04 March, 2023, 02:34 pm
ছবি / ইউএনবি

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম এই ঘোষণা দেন।

তিনি বলেন, "খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল আজ সকাল ১০টা থেকে দীর্ঘ সময় আমাদের কার্যকরী পরিষদ বিএমএ, বিপিএমপিএ এবং ক্লিনিক মালিক সমিতির সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। আমরা আজকে দুপুর থেকে কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত করলাম।" 

আজ সন্ধ্যা ৭টায় এ বিষয়ে একটি সাধারণ সভা হওয়ার কথা রয়েছে; সভায় নিএমএ'র পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি। 

শেখ বাহারুল আলম বলেন, "৭ দিন আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। এই ৭ দিনে যদি অপরাধী পুলিশকে হেফাজতে নিয়ে বিচারে সোপর্দ না করে, আমরা আবারও কর্মবিরতিতে যাবো। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো, পুলিশ প্রশাসনকে আমরা মুখোমুখি করতে চাইনি; তাকে যেন শাস্তি দেওয়া হয়। অপরাধীকে শাস্তি না দেওয়া আরেকটি অপরাধ।"

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, "চিকিৎসককে অপমান করার পরিপ্রেক্ষিতে বিএমএর পক্ষ থেকে তারা কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছিল। এখানে আমাদের বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন বিভিন্ন সময় তাদের সঙ্গে কথা বলেছে। আমাদের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল এসে দু'পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। ওই নারী ও তার স্বামী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। চিকিৎসকদের বক্তব্য, যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।"

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর শেখপাড়ায় অবস্থিত বেসরকারি হাসপাতাল হক নার্সিং হোমে এক রোগীকে অপারেশন করছিলেন ডা. শেখ নিশাত আব্দুল্লাহ। একই হাসপাতালে প্রায় দেড় মাস আগে আরেক শিশু রোগীকেও তিনি অপারেশন করেছিলেন। তবে সে সুস্থ না হওয়ার অভিযোগ এনে তার বাবা পুলিশের এএসআই নাঈমুজ্জামান চিকিৎসকের ওপর হামলা করেন। এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা কররেন চিকিৎসা। 

তবে ওই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার না হওয়ায় কর্মবিরতি ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকদের কর্মবিরতির শুরুর দিন বুধবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানায় শিশুর মা নুসরত আরা ময়না বাদী হয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলাও করেন।
 

Related Topics

টপ নিউজ

খুলনা / চিকিৎসকের ওপর হামলা / চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • চিকিৎসকদের চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net