Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
মার্কিন কোম্পানির উপকরণে দেশেই স্বল্প-মূল্যের ইনসুলিন উৎপাদন করবে সেন্টিওন ফার্মা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম & আহসান হাবীব তুহিন
21 February, 2023, 05:55 pm
Last modified: 21 February, 2023, 05:57 pm

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • টাইপ-১ ডায়াবেটিস: ‘সস্তা’ মেটফরমিনেই কমতে পারে ইনসুলিন-নির্ভরতা
  • প্রথম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন-ডলার ক্লাবে নাম লেখাল এলি লিলি
  • বিশ্ব ডায়াবেটিস দিবসে রাজধানীতে ম্যারাথন
  • 'বেয়াদব, আমার ডায়াবেটিস': কাঠগড়ায় চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের উদ্দেশে সাবেক মন্ত্রী কামরুল

মার্কিন কোম্পানির উপকরণে দেশেই স্বল্প-মূল্যের ইনসুলিন উৎপাদন করবে সেন্টিওন ফার্মা

লিলির ক্রিস্টাল দিয়ে দেশেই ইনসুলিন উৎপাদন করা গেলে, ডায়াবেটিস রোগীদের ৪০ শতাংশ কম মূল্যে বিশ্বমানের ইনসুলিন সরবরাহ করা যাবে।
তাওছিয়া তাজমিম & আহসান হাবীব তুহিন
21 February, 2023, 05:55 pm
Last modified: 21 February, 2023, 05:57 pm
ছবি: সৈকত ভদ্র

ঢাকার গাজীপুরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিস রোগীদের জন্য স্বল্প-মূল্যের ইনসুলিন উৎপাদনের কারখানা স্থাপন করছে ইন্টারন্যাশনাল এজেন্সিজ (বাংলাদেশ) লিমিটেডের (আইএবিএল) অঙ্গপ্রতিষ্ঠান সেন্টিওন ফার্মা লিমিটেড।

উৎপাদনে মান নিশ্চিত করতে ইনসুলিন ক্রিস্টাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়ান্ট (এপিআই) ব্যবহার করবে সেন্টিওন, যা তারা যুক্তরাষ্ট্র -ভিত্তিক এলি লিলি কোম্পানি থেকে আমদানি করবে। এলি লিলি বিশ্বের অন্যতম শীর্ষ ইনসুলিন প্রস্তুতকারক। ২০২৫-৩০ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি চুক্তির আওতায় তাদের থেকে কাঁচামালটি কিনবে সেন্টিওন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আইএবিএল- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী স্বপন কুমার মোদক বলেন, 'চুক্তির আওতায়, পাঁচ বছর আমাদের ভর্তুকিমূল্যে ইনসুলিন ক্রিস্টাল সরবরাহ করবে লিলি। চুক্তি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তা নবায়নের সুযোগ থাকবে'।  

তিনি জানান যে, লিলির ক্রিস্টাল দিয়ে দেশেই ইনসুলিন উৎপাদন করা গেলে, ডায়াবেটিস রোগীদের ৪০ শতাংশ কম মূল্যে বিশ্বমানের ইনসুলিন সরবরাহ করা যাবে।

'২০৩০ সাল নাগাদ ১০ লাখ ডায়াবেটিস রোগীকে ইনসুলিন সরবরাহ করাই আমাদের লক্ষ্য' যোগ করেন তিনি।

আইএবিএল- এর অভ্যন্তরীণরা জানান, কোম্পানিটি ২০০৬ সাল থেকেই দেশে এলি লিলির প্রস্তুতকৃত ইনসুলিন আমদানি করছে। বর্তমানে তাদের আমদানি করা ইনসুলিনের দাম ৮৪০ টাকা; সে তুলনায় স্থানীয় কোম্পানিগুলোর ইনসুলিন সাড়ে ৪শ টাকার মধ্যেই পাওয়া যায়।  

এপ্রসঙ্গে স্বপন কুমার বলেন, 'লিলির আমদানি করা ইনসুলিন মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। যদি দেশেই উৎপাদন করা যায়, তাহলে গ্রাহকের সাধ্যের মধ্যে আসবে'।    

তিনি আরো বলেন, 'আইএবিএল এর মাধ্যমে লিলি কাছ থেকে ক্রিস্টাল (এপিআই) কেনা হবে, এরপর তা দিয়ে সেন্টিওন ফার্মার কারখানায় ইনসুলিন উৎপাদন করা হবে। গাজীপুরের মাওনায় এজন্য একটি ডেডেকেটেড কারখানা গড়ে তোলা হচ্ছে। এটি ২০২৫ সাল থেকে উৎপাদনে যাবে'।

এলি লিলি একটি রক্ষণশীল কোম্পানি বলে উল্লেখ করে স্বপন বলেন, তারা অন্য কোনো কোম্পানির মাধ্যমে নিজেদের ওষুধ উৎপাদন করে না। তবে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোয় স্বল্প-মূল্যে ইনসুলিন সরবরাহের জন্য তারা এখন কম দামে এপিআই দিচ্ছে।

'এশিয়ায় প্রথম দেশ হিসেবে লিলির সাথে এসম্পর্কিত চুক্তি সই করেছে বাংলাদেশ' যোগ করেন তিনি।

আইএবিএল- এর বিপণন ব্যবস্থাপক আবদুল্লাহ আল সোয়েব বলেন, 'এলি লিলি আমাদের শুধু এপিআই দেবে। কোনো প্রযুক্তি বা ফর্মুলা দেবে না। তাদের এপিআই দিয়ে প্রস্তুতকৃত ইনসুলিন আমাদের ব্র্যান্ডের নামে বাজারজাত করা হবে'।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে মিসরের ইভা ফার্মা কোম্পানির সাথে চুক্তির কথা ঘোষণা করে লিলি। স্বল্প ও মধ্যম আয়ের দেশে, যার বেশিরভাগই আফ্রিকার– তাদেরকে সুলভ মূল্যে ইনসুলিন সরবরাহের লক্ষ্য রয়েছে কোম্পানিটির, যা তাদের ৩০*৩০ নামক এক বৈশ্বিক উদ্যোগের অংশ। এর মাধ্যমে সীমিত সম্পদের ৩০ লাখ মানুষকে ২০৩০ সাল নাগাদ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়।

লিলি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ইলিয়া ইয়োফা বলেন, 'স্বল্প ও মধ্যম আয়ের দেশে ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের জরুরি ওষুধ প্রাপ্তিতে যে ঘাটতি রয়েছে তা লাঘব করতে প্রতিশ্রুতিবদ্ধ লিলি। এজন্য বিদ্যমান বাধাগুলোকে দূর করতে আমরা উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে ইনসুলিনের উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। ফলে রোগীরা আরো স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবে'।

আইডিএফ ডায়াবেটিস অ্যাটলাসের তথ্যমতে, বাংলাদেশে ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিস রোগী। ২০৪৫ সাল নাগাদ এই সংখ্যা ২ কোটি ২৩ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

দেশের প্রায় ৬০ শতাংশ ডায়াবেটিস রোগী চিকিৎসাধীন, এদের মধ্যে ৩০ শতাংশ ইনসুলিন নেন। দেশে ইনসুলিনের বাজার প্রায় ১ হাজার কোটি টাকার।

বর্তমানে দেশের বাজারে ইনসুলিন উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে নোভোনর্ডিক্স। কোম্পানিটি এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সাথে যৌথভাবে ইনসুলিন উৎপাদন করে।

এছাড়া, ইনসেপটা, বেক্সিমকো ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল, স্কয়ার ও এসিআই-সহ স্থানীয় বেশ কয়েকটি কোম্পানি ইনসুলিন উৎপাদন করে।

 

 

 

Related Topics

টপ নিউজ

ডায়াবেটিস / ইনসুলিন / এলি লিলি / সেন্টিওন ফার্মা লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • টাইপ-১ ডায়াবেটিস: ‘সস্তা’ মেটফরমিনেই কমতে পারে ইনসুলিন-নির্ভরতা
  • প্রথম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন-ডলার ক্লাবে নাম লেখাল এলি লিলি
  • বিশ্ব ডায়াবেটিস দিবসে রাজধানীতে ম্যারাথন
  • 'বেয়াদব, আমার ডায়াবেটিস': কাঠগড়ায় চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের উদ্দেশে সাবেক মন্ত্রী কামরুল

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net