Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
গ্যাস ও বিদ্যুৎ পেতে গ্রাহকদের প্রকৃত খরচ দেয়া উচিত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
05 February, 2023, 02:10 pm
Last modified: 05 February, 2023, 02:29 pm

Related News

  • কেবল বিশ্বস্ত বিদেশি বিনিয়োগকারী থাকলেই আলোচনা: ‘নগদ’ নিয়ে আরমানের প্রস্তাব প্রসঙ্গে গভর্নর
  • ৮ মাসে ১.৮৫ বিলিয়ন ডলারের প্রস্তাব পেল দেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • জানুয়ারি-জুন ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ
  • যে কারণে বিজিএমই-এর গার্মেন্টস পার্কসহ ১০ অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল হলো

গ্যাস ও বিদ্যুৎ পেতে গ্রাহকদের প্রকৃত খরচ দেয়া উচিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ ১২ টাকা, কিন্তু দাম মাত্র ছয় টাকা। এরপরও বিদ্যুতের শুল্ক নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে। যুক্তরাজ্যে বিদ্যুতের দাম দেড়শ শতাংশ বাড়ানো হয়েছে। আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।'
ইউএনবি
05 February, 2023, 02:10 pm
Last modified: 05 February, 2023, 02:29 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রাহকদের প্রকৃত খরচ পরিশোধ করতে হবে।

রবিবার ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত 'বিনিয়োগ ভবন' উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে যদি সবাই ক্রয়ের খরচ দিতে সম্মত হয়। কতটা ভর্তুকি দেয়া যেতে পারে? আর আমরা কেন ভর্তুকি দিতে থাকব? সরকার দেশের বৃহত্তর স্বার্থে কৃষি ও খাদ্য উৎপাদনে ভর্তুকি দিচ্ছে।'

বিনিয়োগ ভবনটি তিনটি সংস্থার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো হল- বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

শেখ হাসিনা বলেন, 'প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ ১২ টাকা, কিন্তু দাম মাত্র ছয় টাকা। এরপরও বিদ্যুতের শুল্ক নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে। যুক্তরাজ্যে বিদ্যুতের দাম দেড়শ শতাংশ বাড়ানো হয়েছে। আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।'

প্রধানমন্ত্রী দেশবাসীকে খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিশেষ করে ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে বলেছেন, যা এখন সারা দেশে গড়ে উঠছে। কোভিড-১৯ মহামারি ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যের উচ্চ চাহিদা রয়েছে। খাদ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিডা'র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / অর্থনৈতিক অঞ্চল / বিনিয়োগ প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • কেবল বিশ্বস্ত বিদেশি বিনিয়োগকারী থাকলেই আলোচনা: ‘নগদ’ নিয়ে আরমানের প্রস্তাব প্রসঙ্গে গভর্নর
  • ৮ মাসে ১.৮৫ বিলিয়ন ডলারের প্রস্তাব পেল দেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • জানুয়ারি-জুন ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ
  • যে কারণে বিজিএমই-এর গার্মেন্টস পার্কসহ ১০ অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল হলো

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net