Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
চার ঘণ্টা পর প্রত্যাহার সিলেটের পরিবহন ধর্মঘট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2023, 12:25 pm
Last modified: 24 January, 2023, 02:21 pm

Related News

  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত
  • পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল সিলেট, চরম ভোগান্তিতে যাত্রীরা

চার ঘণ্টা পর প্রত্যাহার সিলেটের পরিবহন ধর্মঘট

সকাল ৬টা থেকে চলছিল পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকালে সিলেট থেকে কোন দূরপাল্লার বাস ছাড়ে নি।
টিবিএস রিপোর্ট
23 January, 2023, 12:25 pm
Last modified: 24 January, 2023, 02:21 pm
ছবি-টিবিএস

চার ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।  

এর আগে সকাল ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকালে সিলেট থেকে কোন দূরপাল্লার বাস ছাড়ে নি। অন্যান্য পরিবহনও ছিল তুলনামূলক কম। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।  

কারাবন্দি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে রোববার রাতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা রাজনকে নাশকতার একটি মামলায় ৭ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। 

সোমবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, 'প্রশাসনের আশ্বাস ও আমাদের কেন্দ্রীয় নেতাদের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করেছি।' 

তিনি বলেন, 'রাজনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। কিন্তু পরিবহন শ্রমিক নেতা হওয়ায় তাকে আরো একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এগুলোর প্রতিবাদে ধর্মঘট ডেকেছি। বিচার শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তার জামিনের দাবি জানিয়েছি।'  

রাজনকে হয়রানি না করা ও জামিনে সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানান তিনি।   

ধর্মঘটে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 
 

Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / সিলেট পরিবহন ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত
  • পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল সিলেট, চরম ভোগান্তিতে যাত্রীরা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net