Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ব্যক্তির নিজ পকেট থেকে চিকিৎসাব্যয় আরও বেড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2023, 06:35 pm
Last modified: 04 January, 2023, 11:30 pm

Related News

  • ক্ষত নিয়ে পশু হাসপাতালে হাজির হনুমান, গিয়েছিল থানায়ও
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত

ব্যক্তির নিজ পকেট থেকে চিকিৎসাব্যয় আরও বেড়েছে

রোগীকে ৬৫ শতাংশ ব্যয় করতে হয় শুধু ওষুধ কিনতেই।
টিবিএস রিপোর্ট
04 January, 2023, 06:35 pm
Last modified: 04 January, 2023, 11:30 pm
ছবি: সংগৃহীত

দেশে চিকিৎসা নিতে গিয়ে রোগীর নিজ পকেট থেকে (আউট অভ পকেট) ব্যয়  আরও বেড়েছে। বর্তমানে একজন রোগীকে চিকিৎসাসেবা নিতে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে ৬৯ শতাংশ অর্থ, আগে নিজ পকেট থেকে ব্যয় ছিল ৬৭ শতাংশ। যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক বেশি।

আজ বুধবার (৪ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস ১৯৯৭-২০২০-এর একটি অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 

রোগীকে ৬৫ শতাংশ ব্যয় করতে হয় শুধু ওষুধ কিনতেই।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস সেলের ফোকাল পারসন ডা. সুব্রত পাল।

ডা. সুব্রত পাল জানান, ২০২০ সালে ব্যক্তি পর্যায়ে খরচের মাধ্যমে বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৮.৫ শতাংশ) ব্যয় সম্পন্ন হয়েছে। অন্যদিকে উন্নয়ন সহযোগী সংস্থা কর্তৃক ব্যয়ের পরিমাণ ৫ শতাংশ। 

ইতিপূর্বে প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের তথ্য অনুসারে, ২০১৫ সালে মোট স্বাস্থ্য ব্যয়ের মধ্যে সরকারি খাতের ব্যয় ছিল ২২.৮ শতাংশ; যা ২০২০ সালে সামান্য বৃদ্ধি পেয়ে ২৩.১ শতাংশে দাঁড়ায়।

স্বাস্থ্যসেবা দিতে ২০২০ সালের সরকারের গড় মাথাপিছু ব্যয় ছিল ৪ হাজার ৫৭৮ টাকা বা ৫৪ ডলার। 

বর্তমানে সরকার স্বাস্থ্যসেবায় যে অর্থ ব্যয় করে, তার সবচেয়ে বেশি হয় ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। মাথাপিছু হিসেবে ঢাকা বিভাগে জনপ্রতি ব্যয়ের পরিমাণ ৭ হাজার ৩৯ টাকা এবং ময়মনসিংহে ২ হাজার ৬০ টাকা।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ব্যক্তির নিজ পকেট থেকে ব্যয় কমাতে কিছু পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে বেসরকারি খাতের খরচ কমাতে হবে। 

মন্ত্রী বলেন, ওভার-দ্য-কাউন্টার অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে পারলে ওষুধের খরচ কমবে। 

তিনি আরও বলেন, 'অপ্রয়োজনীয় অতিরিক্ত টেস্ট দেওয়া বন্ধ করতে হবে। স্বাস্থ্য বিমা জোরদার করতে হবে। স্বাস্থ্য বিমার একটি পাইলট প্রকল্প আছে, সেটি সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে।'

Related Topics

টপ নিউজ

আউট অভ পকেট খরচ / নিজ পকেট থেকে চিকিৎসাব্যয় / চিকিৎসা ব্যয় / চিকিৎসাব্যয় / চিকিৎসা / স্বাস্থ্য খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ক্ষত নিয়ে পশু হাসপাতালে হাজির হনুমান, গিয়েছিল থানায়ও
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net