Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
৩ দিনব্যাপী পুঁজিবাজার মেলা শুরু আগামীকাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2023, 10:30 am
Last modified: 04 January, 2023, 10:31 am

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

৩ দিনব্যাপী পুঁজিবাজার মেলা শুরু আগামীকাল

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় প্রবেশর জন্য কোনো টিকিট লাগবে না।
টিবিএস রিপোর্ট
04 January, 2023, 10:30 am
Last modified: 04 January, 2023, 10:31 am

পুঁজিবাজারের ব্র্যান্ডিং ও বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকায় শুরু হবে তিন দিনব্যাপী শেয়ারবাজার এক্সপো।

'অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩' নামের এই মেলার আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক। যা চলবে আগামী শনিবার পর্যন্ত।

কাকরাইলের আইডিইবি ভবনে ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা। মেলায় প্রবেশর জন্য কোনো টিকিট লাগবে না।

প্রবেশ কুপনের র‍্যাফেল ড্রতে থাকবে পুরস্কার। মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়েত-উল-ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

মঙ্গলবার রাজধানীর পুরানাপল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান বলেন, "এবার পঞ্চমবারের মতো ক্যাপিটাল মার্কেট এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। বিনিয়োগ শিক্ষার প্রসার এবং পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৫ সালে অর্থসূচকের উদ্যোগে এই এক্সপো শুরু হয়।"

মাঝখানে জাতীয় নির্বাচন এবং করোনাভাইরাস অতিমারির কারণে ৩ বছর এই এক্সপো অনুষ্ঠিত হয়নি, তিনি যোগ করেন।

"পুঁজিবাজারের বর্তমান অবস্থার উত্তরণে সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে আলোচনা খুবই জরুরি। কারণগুলো চিহ্নিত করা গেলে করণীয় ঠিক করা সহজ হবে," তিনি আরও যোগ করেন।

এক্সপোতে শেয়ারবাজারের স্টেকহোল্ডার ও তালিকাভুক্ত প্রতিষ্ঠান অংশ নেবে।

এক্সপোতে শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে অর্থনীতি ও পুঁজিবাজারের নানা ইস্যু নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনা করবেন।

অন্যদিকে এক্সপোতে অংশগ্রহণকারী ৩৫টির বেশি প্রতিষ্ঠান তাদের স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বলেন, "তথ্য-উপাত্তের ঘাটতি বা কারও দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। পুঁজিবাজারের উন্নয়নের জন্য পলিসি লেভেলে আরও কাজ করতে হবে।"

এ সময় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বলেন, "আমাদের শেয়ারবাজারে ৮০ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রভাব রয়েছে। তবে এসব ক্ষুদ্র বিনিয়োগকারীদের শিক্ষা কার্যক্রম আনুপাতিক হারে কম।"

"স্টক মার্কেট একটি সংবেদনশীল জায়গা। এখানে অনেক কিছু শেখার আছে। এই ধরনের এক্সপোগুলো পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে," তিনি যোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।

Related Topics

টপ নিউজ

পুঁজিবাজার / মেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net