Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পদক পাচ্ছেন ১১ নারীসহ ১১৫ জন পুলিশ সদস্য

বাংলাদেশ

জিয়া চৌধুরী
29 December, 2022, 10:55 am
Last modified: 29 December, 2022, 10:57 am

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

পদক পাচ্ছেন ১১ নারীসহ ১১৫ জন পুলিশ সদস্য

পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে অতিরিক্ত মহাপরিদর্শক থেকে কনস্টেবল পদমর্যাদার মোট ১১৫ জন পুলিশ সদস্য পদক পাবেন।
জিয়া চৌধুরী
29 December, 2022, 10:55 am
Last modified: 29 December, 2022, 10:57 am
ফাইল ছবি/রয়টার্স

পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে অতিরিক্ত মহাপরিদর্শক থেকে কনস্টেবল পদমর্যাদার মোট ১১৫ জন পুলিশ সদস্য পদক পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১১ জন নারী। বীরত্ব ও সেবা- এই দুই ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক দেওয়া হবে।

৩ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ পালিত হবে।

বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ আবদুল্লাহিল বাকী ১১৫ পদকপ্রাপ্তদের বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ প্যারেড মাঠে উপস্থিত থাকার জন্য অভ্যন্তরীণ নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনায় নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের পরিবারের একজন সদস্যকে উপস্থিত থাকতেও বলা হয়েছে।

নারী সার্জেন্টদের মধ্যে একমাত্র খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের রেকসানা খাতুন পদকের জন্য মনোনীত হয়েছেন।

বাকি ১০ নারী পুলিশ সদস্যের মধ্যে একজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, তিনজন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) থেকে কোনো নারী এই পদকের জন্য মনোনীত হননি।

আইনশৃঙ্খলা বাহিনীতে নারীদের সংখ্যা কম হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দফতরের পদক কমিটির সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মনজুর রহমান জানান, ৩ জানুয়ারি থেকে পুলিশ সপ্তাহ শুরু হবে এবং অনুষ্ঠানের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মনোনীত সদস্যদের একজন গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মোহাম্মদ মাকছুদার রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তিনি গত কয়েক বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন এবং অবশেষে তাঁর পরিশ্রমের ফল পাবেন।

'পদকের জন্য মনোনীত হওয়ার পর থেকে আমি অনেক খুশি। এই পদক নিশ্চিতভাবে আগামী দিনে কর্মক্ষেত্রে আমাকে উৎসাহ যোগাবে,' বলেন তিনি।

পুলিশ সপ্তাহ ২০২২-এ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য কৃতিত্ব রাখায় পুলিশ সদর দফতর ২০১৯-২০ এবং ২০২০-২১ প্র্ত্যেক বছরের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ১১৫ জন সদস্যকে  বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করে।

Related Topics

টপ নিউজ

পুলিশ পদক / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net