Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
চসিকের গৃহকর পুনর্মূল্যায়নে বাড়ি মালিকদের স্বস্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2022, 09:15 am
Last modified: 15 December, 2022, 09:50 am

Related News

  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • পরিবেশ উদ্বেগের মধ্যেই আধুনিক পর্যটন গড়তে চর বাকলিয়ায় ২০০ একর জমি চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  • চট্টগ্রাম সিটির রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়েও হোল্ডিং ট্যাক্স আদায়ে ঘাটতি ৮১ কোটি টাকা
  • ‘রাস্তার মানে কোনো আপস নয়’: চট্টগ্রাম নগরীর ৪৭২ সড়ক উন্নয়নের ঘোষণা

চসিকের গৃহকর পুনর্মূল্যায়নে বাড়ি মালিকদের স্বস্তি

চসিকের নতুন ধার্য করা গৃহকরকে 'গলা কাটা' বলে মন্তব্য করে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল করদাতা সুরক্ষা পরিষদ।
টিবিএস রিপোর্ট
15 December, 2022, 09:15 am
Last modified: 15 December, 2022, 09:50 am
ছবি-টিবিএস

'স্বামী মারা গেছেন দশ বছর। ৫ শতাংশ জমিতে সেমি পাকা বাসায় তিন মেয়ে নিয়ে কষ্টে দিনযাপন করছি। বছরের শুরুতে সিটি কর্পোরেশনের নোটিশ সেই কষ্টের জীবনে যেন বজ্রাঘাত ঘটালো। আগে গৃহকর দিতাম মাত্র ২১০০ টাকা, সেখানে নতুনভাবে কর নির্ধারণ করা হয় ১৫ হাজার টাকা! যা আমার পক্ষে কোনোভাবেই পরিশোধ করা সম্ভব ছিলো না। তবে আজ গৃহকর শুনানীতে তা ৩০০০ টাকা পুনঃনির্ধারণ হয়েছে। এটা আমাদের পরিবারের জন্য স্বস্তির খবর।'

বুধবার চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত 'এসেসমেন্ট রিভিউ বোর্ড এর শুনানী' শেষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন নগরের ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের বাড়ইপাড়া এলাকার বাসিন্দা ইয়াসমিন আক্তার।

একই এলাকার বাসিন্দা লায়লা বেগমকে একতলা একটি ভবনের জন্য ২০১০ সালে গৃহকর দিতে হতো ২ হাজার ৪০ টাকা। কিন্তু নতুন করে নির্ধারিত কর কাঠামায় তার গৃহকর দাঁড়ায় ২০ হাজার ৪০০ টাকা। আজ শুনানীতে লায়লা বেগমের গৃহকর পুনর্মূল্যায়ন করে ৩ হাজার ৭৪০ টাকা নির্ধারণ করা হয়।

ইয়াসমিন আক্তার বা লায়লা বেগমই নয়, এ দিন চসিক মেয়র রেজাউল করিমের উপস্থিতে 'বর্ধিত' গৃহকর নিয়ে নগরের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে অংশ নেওয়া বাড়ি মালিকদের বক্তব্য যাচাইবাছাই শেষে 'বর্ধিত' গৃহকর পুনর্মূল্যায়ন করা হয়। যা স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মনে। এসময় গৃহকর পুনর্মূল্যায়নের পরপরই অনেকে তা তাৎক্ষণিকভাবে পরিশোধও করেন।

ইতোপূর্বে সিটি কর্পোরেশন অ্যাক্ট ২০০৯ প্রদত্ত ক্ষমতাবলে বর্তমানে সরকারি ও বেসরকারি হোল্ডিংয়ের বিপরীতে চসিক সর্বোচ্চ ১৭ শতাংশ পৌরকর আদায় করতো। ২০১৬ সালে তৎকালীন মেয়র আজম নাছির উদ্দিন 'পঞ্চবার্ষিকী কর মূল্যায়ন কর্মসূচি'র মধ্য দিয়ে ১৯৮৬ সালে প্রণীত 'দি সিটি কর্পোরেশন ট্যাক্সেশন রুলস' অনুসারে বাড়ি ভাড়ার ভিত্তিতে হোল্ডিংয়ের কর নির্ধারণের কাজ শুরু করেন। যার ফলে চট্টগ্রাম নগরীর গৃহকর সর্বোচ্চ ৮ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।

এসময় স্থাপনার আয়তন হিসেবে (আগের নিয়মে) হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও আদায়ের দাবিতে আন্দোলন শুরু হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে চসিকের ওই উদ্যোগ আটকে যায়। তবে চলতি বছরের ১৮ জানুয়ারি নিজেদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় স্থানীয় সরকার বিভাগ। এর ভিত্তিতে জুলাই মাস থেকে নতুন নিয়মে কর আদায় শুরু করে চসিকের রাজস্ব বিভাগ। চসিকের নতুন ধার্য করা গৃহকরকে 'গলা কাটা' বলে মন্তব্য করে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে করদাতা সুরক্ষা পরিষদ।

৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাসিন্দা কালু মিয়াকে তিনকাঠা জমির উপর পাঁচতলা বাড়ির জন্য বার্ষিক ২০ হাজার ৭২৫ টাকা গৃহকর পরিশোধ করতে হতো। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন কর কাঠামোয় তার ওই বাড়ির জন্য চলতি বছর কর নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার টাকা; যা আগের চাইতে ৮২০ শতাংশ বেশি! শুনানীতে কালু মিয়ার আপত্তি আমলে নিয়ে প্রায় ৮৫ শতাংশ কর ছাড় করেন মেয়র রেজাউল করিম।

শুনানীতে অংশ নিতে আসা কিছু গ্রাহককে বিড়ম্বনা পোহাতেও দেখা যায়। ইতোপূর্বে গ্রাহকদের গৃহকর পুনর্মূল্যায়নের আবেদনের অধিকাংশই নিষ্পত্তি করা হয়নি। ফলে নতুন করে নির্ধারিত করের শুনানী অনুষ্ঠিত হয়নি তাদের।

তাদের একজন আসহাব উদ্দিন (৬৫)। তিনি বলেন, 'প্রথমদিকে আমার তিনতলা বাড়ির জন্য কর দিতাম ১৭ হাজার টাকা। ২০১১-১২ সনে সেটি ভুলবশত ৫১ হাজার টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে আমার গৃহকর ১৯ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু জুলাইতে পাঠানো নোটিশে পুরোনো শুনানী আমলে না নিয়ে নতুন করে ১ লাখ টাকা গৃহকর নির্ধারণ করা হয়েছে। শুনানীতে এ বিষয়ে প্রতিকার চেয়েও পাইনি।'

এ বিষয়ে জানতে চাইলে মেয়র রেজাউল করিম বলেন, 'নগরবাসীর উপর যে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে তা আমি করিনি। তাই নির্বাচিত হওয়ার পরপরই বলেছি এই কর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যুক্তিযুক্ত কারণ দেখিয়ে আপিল করলেই আমরা তা বিবেচনায় নেবো। আমি যতদিন মেয়র আছি নগরবাসীর উপর কোনো জুলুম হবে না।'

এনজিও কর্মী সৌরভ বড়ুয়া কাজল টিবিএসকে বলেন, 'টিনশেডের একটি বাড়ির জন্য আমি কর দিতাম মাত্র ৮৮২ টাকা। কিন্তু জুলাই মাসে চসিকের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়, এখন থেকে ২৫ হাজার ১৬০ টাকা কর দিতে হবে। এই নোটিশ দেখে সিদ্ধান্তই নিয়েছিলাম, যাই হোক এই অবিচার মেনে নেবো না; তাই করদাতা সুরক্ষা পরিষদের আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আজ শুনানীতে ২৫০০ টাকা গৃহকর নির্ধারণ করা হয়েছে। নাগরিক সমাজ আজ তাদের আন্দোলনের ফল হাতে পেলো।'

চসিকের শুনানী পরিচালনা করেন এসেসমেন্ট রিভিউ বোর্ড এর সদস্য ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কমিশনার আবুল হাসনাত মো. বেলাল। উপস্থিত ছিলেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড কমিশনার মো. এসরারুল হক ও ৫ নং মোহরা ওয়ার্ড কমিশনার মোহাম্মদ কাজী নুরুল আমিন প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

চসিক / গৃহকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • পরিবেশ উদ্বেগের মধ্যেই আধুনিক পর্যটন গড়তে চর বাকলিয়ায় ২০০ একর জমি চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  • চট্টগ্রাম সিটির রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়েও হোল্ডিং ট্যাক্স আদায়ে ঘাটতি ৮১ কোটি টাকা
  • ‘রাস্তার মানে কোনো আপস নয়’: চট্টগ্রাম নগরীর ৪৭২ সড়ক উন্নয়নের ঘোষণা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net