Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অকালেই মারা যাচ্ছেন ৮০% কিডনি রোগী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2022, 09:30 am
Last modified: 13 December, 2022, 12:18 pm

Related News

  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • কিডনি প্রতিস্থাপন: নতুন আইনেও বাড়ছে না ‘ইমোশনাল ডোনার’
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অকালেই মারা যাচ্ছেন ৮০% কিডনি রোগী

বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল ভেদে কিডনি চিকিৎসা ব্যয়ের গড়মিল দূর করতে হবে।
টিবিএস রিপোর্ট
13 December, 2022, 09:30 am
Last modified: 13 December, 2022, 12:18 pm
কিডনি। ছবি: প্রতীকী

বাংলাদেশে ডায়ালাইসিস শুরুর পর খরচ বহন করতে না পেরে ছয় মাসের মধ্যেই মারা যান প্রায় ৭০ শতাংশ কিডনি রোগী। 

দেশের ৮০ শতাংশ রোগীই দরিদ্র, যাদের সামর্থ নেই কিডনি চিকিৎসার ব্যয় বহন করার। এছাড়া, হাসপাতাল ভেদে কিডনি রোগের চিকিৎসার খরচে রয়েছে ব্যাপক গড়মিল। এসব গড়মিল দূর করার পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসা নিশ্চিতে সরকার ও সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।  

আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ হারুন উর রশিদ বলেন, সারাদেশে বছরে ১৮,০০০ কিডনি রোগীর ডায়ালাইসিস করা হয়।

"এরমধ্যে ৭০ শতাংশই ডায়ালাইসিস শুরু ৬ মাসের মধ্যে মারা যান। চিকিৎসার খরচ এতো বেশি যে, তারা বহন করতে পারেন না। আমাদের হাসপাতালে মাত্র ১,৬০০ টাকায় ডায়ালাইসিস করা হয়। কিন্তু হাসপাতাল ভেদে এই খরচ ৩,৬০০ থেকে ৬,০০০ পর্যন্ত নেওয়া হয়।"

তিনি বলেন, কিডনি রোগীদের এক বছরে ডায়ালাইসিস খরচ হয় ১ লাখ ৭১ হাজার টাকা এবং ট্রান্সপ্ল্যান্ট করতে খরচ হয় ২ লাখ ৭০ হাজার টাকা। প্রথম ৬ মাসে শুধু ওষুধ খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। ৪ থেকে ৫ শতাংশ মানুষ এই খরচ বহন করতে সক্ষম। 

"ডায়ালাইসিস করতে না পেরে ৭০ শতাংশ রোগী যে মারা যাচ্ছে, তাদের জন্য কি আমাদের কিছুই করার নাই? কিডনি রোগীদের ডায়ালাইসিস, ট্রান্সপ্লান্ট বিনামূল্যে দিতে পারলে সবর্জনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে," যোগ করেন তিনি।

নেপালের উদাহরণ দিয়ে ডাঃ হারুন উর রশিদ বলেন, সেদেশে কিডনি রোগীর চিকিৎসা, ডায়ালাইসিস ও ট্রান্সপ্ল্যান্ট সরকারের সহায়তায় ফ্রিতে করা হয়। 

এছাড়া, পাকিস্তানের সিন্ধু ইনস্টিটিউট অফ ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট (সিআইটিইউ), ৫০০ বেডের হাসপাতালে শুধু ডোনেশনের মাধ্যমে কিডনি রোগীদের জন্য সবকিছুই করা হয় ফ্রিতে। 

"রোগী যদি কোনোভে সিসিটিইউ তে পা দেয়, তখন আর তার একটি পয়সাও খরচের চিন্তা থাকে না। প্রত্যেকটি ডায়ালাইসিস ফ্রি এবং ওষুধও ফ্রি। কিন্তু আমাদের দেশে তা সম্ভব না। আগে ব্যাংকগুলো সিএসআর করতো, এখন তাও করেনা," যোগ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. এম শমসের আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মেরিস্টোপস বাংলাদেশের চেয়ারম্যান মামুন রশীদ।
 

Related Topics

টপ নিউজ

কিডনি রোগ / কিডনি / স্বাস্থ্যসেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও
  • কিডনি প্রতিস্থাপন: নতুন আইনেও বাড়ছে না ‘ইমোশনাল ডোনার’
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা
  • নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হলে জবাবদিহি করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net