Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বাংলাদেশ সরকারের প্রতি নির্বাচন-পূর্ব সহিংসতা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
10 December, 2022, 10:45 am
Last modified: 10 December, 2022, 11:15 am

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ

বাংলাদেশ সরকারের প্রতি নির্বাচন-পূর্ব সহিংসতা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

টিবিএস রিপোর্ট 
10 December, 2022, 10:45 am
Last modified: 10 December, 2022, 11:15 am
ছবি: রয়টার্স

বিরোধীদলের বড় রাজনৈতিক সমাবেশের আগে দেশে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার ঘটনার পূর্ণ তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর- হোয়াইট হাউস। একইসঙ্গে, সকল রাজনৈতিক দলকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর)। 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতাকর্মীদের ওপর পুলিশ গুলি চালালে, একজন নিহত এবং আহত হন ৬০ জনেরও বেশি। 

ভয়েস অভ আমেরিকার এক সংবাদে বলা হয়েছে, গত এক মাসে বৃহত্তম বিরোধী দল- বিএনপির হাজার হাজার দেশের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে তাদের ১০ ডিসেম্বর সমাবেশ সামনে রেখেই চালানো হয় এ গ্রেপ্তার অভিযান।

এসব সংবাদের প্রেক্ষাপটে শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সার্বিক ঘটনাবলীর ওপর 'খুবই ঘনিষ্ঠভাবে' নজর রাখছে যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, কোনোপ্রকার ভীতি প্রদর্শন, হয়রানি ও সহিংসতা ছাড়াই বাংলাদেশের সব নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আহ্বান জানাচ্ছে। 

"সংশ্লিষ্টকে সব পক্ষকে আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সহিংসতা থেকে বিরত থাকতে বলছি। একইসঙ্গে, আমরা কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ছড়ানো থেকে তাদের বিরত থাকাও দেখতে চাই। কোনো দল বা প্রার্থী যেন অপর দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকিধামকি ও সহিংসতা সৃষ্টি করতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য না দেয়– তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। 

হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেছেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা 'সহিংসতার যেসব ঘটনার খবর পাওয়া গেছে সেগুলো স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করার তাগিদ দিচ্ছি'। 

আগামী বছরে নির্বাচনকে সামনে রেখে উত্তাল হয়ে উঠেছে রাজনীতির ময়দান। সাম্প্রতিক সময়ে এনিয়ে সহিংসতা বৃদ্ধির ঘটনাও লক্ষ করা যাচ্ছে। 

Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউস / বাংলাদেশ / রাজনৈতিক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net