Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
রাজশাহীতে ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘটের ডাক 

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
27 November, 2022, 10:00 am
Last modified: 27 November, 2022, 05:20 pm

Related News

  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

রাজশাহীতে ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘটের ডাক 

আগেও বিএনপির একাধিক বিভাগীয় গণসমাবেশ ঘিরে মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধসহ নানা দাবি আদায়ের কথা বলে গণপরিবহন বন্ধ রাখা হয়।
রাজশাহী প্রতিনিধি
27 November, 2022, 10:00 am
Last modified: 27 November, 2022, 05:20 pm
ছবি: ইউএনবি

এবার রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। সড়ক পরিবহন আইন সংশোধন ও থ্রি হুইলার চলাচল বন্ধসহ ১১ দফা দাবি আদায়ের কথা বলে আগামী ১ ডিসেম্বর থেকে পুরো বিভাগে এ ধর্মঘটের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্তোরাঁয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিকদের এক যৌথসভা থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জু বিপ্লব সভায় বলেন, 'বিএনপির সমাবেশ ঠেকাতে নয়, পরিবহন মালিক শ্রমিকরা তাদের নায্য দাবির স্বপক্ষে কর্মসূচি ঘোষণা করেছে।'

এর আগেও বিএনপির একাধিক বিভাগীয় গণসমাবেশ ঘিরে 'মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধসহ' নানা দাবি আদায়ের কথা বলে গণপরিবহন বন্ধ রাখা হয়। বাসের সঙ্গে কোথাও কোথাও নৌযান চলাচলও বন্ধ রাখেন মালিক-শ্রমিকরা। তবে বিএনপি বলছে, দলীয় গণসমাবেশ ঠেকাতে ক্ষমতাসীন দলের প্ররোচনায় এসব ধর্মঘট ডাকা হচ্ছে।

রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকদের দাবিগুলো হল- হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার (নসিমন, করিমন, সিএনজি) পরিচালনা করা, জ্বালানি তেল ও যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হ্রাস, সকল প্রকার সরকারি পাওনাদির (ট্যাক্স, টোকেন, ফিটনেস) অস্বাভাবিক হার বৃদ্ধি হ্রাস, চালকদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসন,পরিবহনের যাবতীয় কাগজপত্র সঠিক থাকার পরে পুলিশের নানাবিধ হয়রানি বন্ধ, উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস পরিচালনা করা, মহাসড়কে হাট-বাজার পরিচালনা বন্ধ, যাত্রী ওঠা নামার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করা।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জু বিপ্লব, সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার, সাধারণ সম্পাদক মুজিবর রহমানসহ আট জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। 
 
Related Topics

টপ নিউজ

রাজশাহী / বিএনপির সমাবেশ / পরিবহন ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • রাজশাহীতে রাস্তা সম্প্রসারণে কাটা হলো ৩০ কাঠবাদাম গাছ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net