Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
কুমিল্লায় বিএনপির সমাবেশ শুরু

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
26 November, 2022, 12:40 pm
Last modified: 27 November, 2022, 12:19 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

কুমিল্লায় বিএনপির সমাবেশ শুরু

মঞ্চে বর্তমানে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়াসহ অন্যান্য নেতারা। দুপুর ২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশস্থলে আসার কথা রয়েছে।
কুমিল্লা প্রতিনিধি
26 November, 2022, 12:40 pm
Last modified: 27 November, 2022, 12:19 pm
ছবি- টিবিএস

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশ শুরুর সময় বিএনপির দলীয় সংগীত পরিবেশন করেন এস এম মিজানসহ জাসাস নেতৃবৃন্দ। দলীয় সংগীতের পর বিদ্রোহী কবির কারার ওই লৌহ কপাট গান বাজানো হয়।

এরপরই কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়া শুরু করেন।

দুপুর ২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

মঞ্চে বর্তমানে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়াসহ অন্যান্য নেতারা।

এদিকে, মঞ্চে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রতীকী আসন রাখা হয়েছে।

ছবি- টিবিএস

তবে আজকের সমাবেশে খণ্ড খণ্ড মিছিল প্রবেশ করলেও ফেস্টুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আগত সকলের জন্য রাজশাহীর আমেরিকা প্রবাসী এক বিএনপি নেতা পানির ব্যবস্থা করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার বিকেলে জনসমাগম বেড়ে যাওয়ায় মঞ্চ তৈরিতে বেগ পেতে হয় আয়োজকদের। ফলে সন্ধ্যায় কাজ বন্ধ রাখতে হয় তাদেরকে। শেষ রাতে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়।

শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন বিএনপির নেতৃবৃন্দ। ঢোল-তবলার আওয়াজ ও মিছিলে মুখর হয়ে ওঠে টাউন হল প্রাঙ্গণ।

চাঁদপুরের শাহরাস্তি থেকে আসা ছাত্রদল নেতা আবদুল আজিজ জানান, "গতকাল রাতে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে এসেছে। রাত কাটিয়েছি এখানেই।"

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যুবদল নেতা আবুল বাশার জানান, "ধর্মঘটের শঙ্কায় দুইদিন আগে কুমিল্লায় এসে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিই। আমাদের উদ্দেশ্য যেকোনো মূল্যে সমাবেশ সফল করা।"

এদিকে, টাউন হলের সমাবেশকে সামনে রেখে পুরো কুমিল্লায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার কান্দিরপাড় পূবালী চত্বর, মডার্ন হাইস্কুল, ধর্মপুর রেলগেট, শাসনগাছা রেলগেট, টমছমব্রিজ, চকবাজারসহ নগরীর সকল প্রবেশদ্বারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নগরীর মোড়ে মোড়ে নেতাকর্মীদের জটলা

ছবি- টিবিএস

সকাল ৯টার পরই পরিপূর্ণ হয়ে যায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ। মিছিলের পর মিছিল আসতে থাকে বিএনপির বিভাগীয় সমাবেশস্থলে। কিছুক্ষণ পর জায়গা না পেয়ে বাইরে অবস্থান নেন নেতাকর্মীরা।

এরপর ছোট ছোট মিছিল শেষে পুরো শহরেই ছড়িয়ে পড়ে তাদের অবস্থান।

সরেজমিনে দেখা যায়, নগরীর পূবালী চত্বর থেকে রানির বাজার, কান্দিরপাড় থেকে শাসনগাছা, রানির দিঘি, ফৌজদারী মোড়, রাজগঞ্জ, সালাউদ্দিন হোটেল ও আশপাশের এলাকায় মাইকের নিচে জটলা বেঁধে সমাবেশের বক্তব্য শুনছেন কর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, "পুরো কুমিল্লা আজ উৎসবের নগরী। জনতার বিজয় সুনিশ্চিত।"

সমাবেশস্থলের তিন কিলোমিটার জুড়ে বাজছে মাইক

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশস্থলের তিন কিলোমিটার জুড়ে বাজছে মাইক।

নেতাকর্মীদের মধ্যে যারা টাউনহল মাঠে জায়গা না পেয়ে বাইরে অবস্থান করছেন তাদের শোনার জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

ছবি- টিবিএস

তবে এত শব্দ যেন মানুষের ক্ষতি না করে সেদিকে লক্ষ্য রেখে ভালো ও নিয়মতান্ত্রিক সাউন্ড সিস্টেম ব্যবহারের কথা জানিয়েছে বিএনপি নেতারা।

সরেজমিনে দেখা গেছে, সভাস্থল থেকে শুরু করে রাজগঞ্জ এলাকা, টমছমব্রিজ এলাকা, পুলিশ লাইন, রানির বাজার জিলা স্কুল গেট ও রানির দিঘির পাড় পর্যন্ত সড়কের পাশ ঘেঁষে এসব মাইক লাগানো হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, "তিন কিলোমিটার জুড়ে মাইক লাগানো হয়েছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুক্ষণ পরেই মাঠে আসবেন।"

নগরীতে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত

কুমিল্লা নগরীতে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। এতে করে সংবাদকর্মীরা তাদের কাজ করতে পারছেন না।  

একাধিক সংবাদকর্মী বলেন, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন হয়েছে। এবারও একই অবস্থা।

মোবাইল সেবা প্রতিষ্ঠানের দুজন ঊধ্বর্তন কর্মকর্তা জানান, একটি টাওয়ারে সাধারণত যতটুকু ইন্টারনেট কাভার হয় তারচেয়ে বেশি মোবাইল এক্সসেস হচ্ছে। তাই বাফারিং হচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, "এটা সরকারের নির্দেশেই হয়েছে। আগের সমাবেশেও এমন হয়েছে। এগুলো করে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।"

 

 

Related Topics

টপ নিউজ

কুমিল্লায় বিএনপির সমাবেশ / বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল
  • ‘দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’: মির্জা ফখরুল
  • চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net