Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু, ধর্মঘট উপেক্ষা করে এসেছেন নেতাকর্মীরা

বাংলাদেশ

ইউএনবি
12 November, 2022, 02:55 pm
Last modified: 12 November, 2022, 03:00 pm

Related News

  • ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক 
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, সরকার ডে-ওয়ান থেকেই কাজ শুরু করেছে: শামা ওবায়েদ
  • পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু, ধর্মঘট উপেক্ষা করে এসেছেন নেতাকর্মীরা

শুক্রবার সকাল থেকে ফরিদপুরের সঙ্গে সারাদেশে বাস যোগাযোগ বন্ধ থাকলেও বিএনপি নেতাকর্মীদের ট্রেন, ট্রাক, ছোট যানবাহন, অটোরিকশা, থ্রি-হুইলার, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আসতে দেখা গেছে।
ইউএনবি
12 November, 2022, 02:55 pm
Last modified: 12 November, 2022, 03:00 pm
ছবি- বিএনপির ফেসবুক পেজ

ফরিদপুরে বিভিন্ন প্রতিবন্ধকতা ও পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও অনুসারী শনিবার দলটির বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন।

ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশটি সকাল ১১টায় জেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ক্ষমতাসীন দলের লোকজন ও পুলিশের বাধা, বাস ধর্মঘটের কারণে সৃষ্ট ঝামেলা এবং ফরিদপুর ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় শোডাউন আশঙ্কায় পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আগাম জড়ো হওয়ায় শুক্রবার রাতেই সমাবেশস্থল বিএনপি নেতাকর্মীদের দ্বারা প্রায় পূর্ণ হয়ে যায়।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের আশপাশে ও শহরের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

ছবি- টিবিএস

বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে বিভিন্ন প্রবেশপথ, পুলিশ চেকপোস্ট ও সিএন্ডবি ঘাটে তাদের নেতাকর্মীদের সমাবেশে যোগ দিতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে।

তবে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ছোট ছোট মিছিলে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসতে দেখা যায়।

শহর থেকে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দিকে যানবাহন ও অটোরিকশা যেতে না দেওয়ায় বিএনপির অনেক নেতাকর্মী সমাবেশে অংশ নিতে প্রায় ৬ কিলোমিটার হেঁটে যেতে বাধ্য হন।

আয়োজকরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির মূল্যবৃদ্ধির নিন্দা; ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে পূর্বে পুলিশের অভিযানে দলের পাঁচ নেতাকর্মীর মৃত্যু এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে এই সমাবেশের উদ্দেশ্য।

বিএনপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে আগামী জাতীয় নির্বাচন কোনো রাজনৈতিক সরকারের অধীনে নয়, বরং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কিন্তু এই দাবি সংবিধান তা হতে দেয় না বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন নেতাসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের পাঁচটি জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা বুধবার থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং তাদের অনেকেই সেখানে রাত কাটাচ্ছেন।

বিএনপি নেতাকর্মীদের খাবার ও থাকার ব্যবস্থা করেছে আয়োজকরা।

শুক্রবার সকাল থেকে ফরিদপুরের সঙ্গে সারাদেশে বাস যোগাযোগ বন্ধ থাকলেও বিএনপি নেতাকর্মীদের ট্রেন, ট্রাক, ছোট যানবাহন, অটোরিকশা, থ্রি-হুইলার, মাইক্রোবাস, মোটরসাইকেলে করে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আসতে দেখা গেছে।

ইউএনবির সঙ্গে আলাপকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাস ধর্মঘট ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জ উপেক্ষা করে তাদের নেতাকর্মীরা ফরিদপুরে সমাবেশে যোগ দিতে এসেছেন।

তিনি আরও বলেন যে তারা সমাবেশে এক লাখেরও বেশি লোকের অংশগ্রহণ আশা করেন।

ছবি- বিএনপির ফেসবুক পেজ

ফরিদপুর জেলা বাস শ্রমিক ও মালিকরা শুক্রবার সকালে ৩৮ ঘণ্টার ধর্মঘটে যান, এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বিএনপি অভিযোগ করেছে যে তাদের সমাবেশকে ব্যর্থ করার পরিকল্পনার অংশ এটি।

বরিশাল, রংপুর ও খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগেও একই ধরনের ধর্মঘট দেখা যায়, তবে দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বাধা অতিক্রম করে সমাবেশে অংশ নেন।

চলমান আন্দোলনের গতি অব্যাহত রাখার পদক্ষেপের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ১০টি বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে বিএনপি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ফরিদপুর / বিএনপির সমাবেশ / পরিবহন ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক 
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, সরকার ডে-ওয়ান থেকেই কাজ শুরু করেছে: শামা ওবায়েদ
  • পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন চৌধুরী নায়াব ইউসুফ

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net