Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
লিটারে ৫ টাকা কমলো জেট ফুয়েলের দাম

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
11 November, 2022, 10:40 am
Last modified: 11 November, 2022, 10:42 am

Related News

  • মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক, পুনর্বিবেচনার আহ্বান এওএবি’র
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • মার্চে বাড়ছে জেট ফুয়েলের দাম
  • চট্টগ্রাম বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু

লিটারে ৫ টাকা কমলো জেট ফুয়েলের দাম

দুই বছর আগে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েল প্রতি লিটারের দাম ছিল মাত্র ৪৬ টাকা। কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্রমাগত ফুয়েলের দাম লিটারপ্রতি ১৩০ টাকায় পৌঁছায়, যা ১২৭ শতাংশ বৃদ্ধি।
জয়নাল আবেদীন শিশির
11 November, 2022, 10:40 am
Last modified: 11 November, 2022, 10:42 am

অবশেষে লিটার প্রতি ৫ টাকা কমেছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম।

অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে নতুন দর ঠিক করা হয়েছে ১২৫ টাকা আর আন্তর্জাতিক রুটের জন্য ৯৬ সেন্ট, যা আগে ছিল ১ ডলার।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বৃহস্পতিবার নতুন এ দর ঘোষণা করে। আজ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

তবে জেট ফুয়েলের দাম ৫ টাকা কমলেও একে পর্যাপ্ত বলছে না দেশি এয়ারলাইনসগুলো।

দেশি এভিয়েশন অপারেটরদের জোট বাংলাদেশ এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশনের (এওএবি) সেক্রেটারি জেনারেল মো. মফিজুর রহমান বলেন, "জেট ফুয়েলের দাম লিটারে এক টাকা কমলেও আমাদের জন্য অনেক। আমাদের থেকে যেহেতু প্রেসার ছিল তাই তারা রুটিন হিসেবে এটি কমিয়েছেন। এটাকে ঠিক কমানো বলা যাবে না।"

"কিছুদিন আগে অযৌক্তিকভাবে যে ৫ টাকা দাম বাড়ানো হয়েছিল সেটিকেই আবার সমন্বয় করা হয়েছে। তবে আমরা যে লেভেলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে বলেছিলাম সেটা করা হয়নি। এটা আমাদের এক্সপেকটেশনকে ফুলফিল করে না," বলেন তিনি।

দুই বছর আগে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েল প্রতি লিটারের দাম ছিল মাত্র ৪৬ টাকা। কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্রমাগত ফুয়েলের দাম লিটারপ্রতি ১৩০ টাকায় পৌঁছায়, যা ১২৭ শতাংশ বৃদ্ধি।

গত ৬ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এওএবি এ সমস্যা সমাধানে তিনটি প্রস্তবনা দিয়েছিল- দেশীয় প্রাইভেট সেক্টর এয়ারলাইনস এবং হেলিকপ্টার অপারেটরদের জন্য সরাসরি পারটেক্স পেট্রোলিয়াম থেকে জ্বালানী ক্রয় এর অনুমোদন, প্রয়োজনে প্রতিযোগিতামূলক মূল্যে বিদেশ থেকে জেট ফুয়েল আমদানির অনুমোদন প্রদান, অভ্যন্তরীণ জ্বালানী মূল্য আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানী মূল্যের সাথে সমন্বয় করা।

এছাড়াও আন্তর্জাতিক বাজার মূল্যের তুলনায় বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েল ৩০-৪০% বেশী মূল্যে ক্রয় করতে হচ্ছে এবং বাংলাদেশে অতি মূল্যায়িত জেট ফুয়েলের কারণে এভিয়েশন খাত অস্তিত্বের সংকটে নিপতিত হচ্ছে বলে দাবি করেছিল এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

জেট ফুয়েল সাধারণত বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। আর তা এককভাবে এয়ারলাইনগুলোতে সরবরাহ করে পদ্মা অয়েল লিমিটেড।

সম্প্রতি প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়াম। প্রতিদিন ২ হাজার ৮শ ব্যারেল জেট ফুয়েল উৎপাদন করবে প্রতিষ্ঠানটি।

এয়ারলাইনগুলোর হিসাব অনুযায়ী, দেশে প্রতিদিন ৯ হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।

এয়ারলাইনসগুলো বলছে, অভ্যন্তরীণ জ্বালানির অতি মূল্যায়নের ফলে উড়োজাহাজের টিকিটের দাম যাত্রীর ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে যাত্রী সংখ্যা সাধারণ চাহিদার এক তৃতীয়াংশ কমে গেছে।

এর ফলে সরকারের সার্বিক কর আদায় প্রতি মাসে ৭ কোটি ২০ লাখ টাকারও কম হবে।

Related Topics

টপ নিউজ

জেট ফুয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক, পুনর্বিবেচনার আহ্বান এওএবি’র
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • মার্চে বাড়ছে জেট ফুয়েলের দাম
  • চট্টগ্রাম বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net