Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
গ্রেপ্তার আতঙ্ক, গৌরনদীর বিএনপি নেতাকর্মীরা এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2022, 12:50 pm
Last modified: 06 November, 2022, 12:56 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে বাধা, বহরের গাড়ি ভাঙচুরের অভিযোগ
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • রাউজানে বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত খালেদা জিয়ার উপদেষ্টা
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

গ্রেপ্তার আতঙ্ক, গৌরনদীর বিএনপি নেতাকর্মীরা এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন 

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ইশরাক সহ গৌরনদী উপজেলার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 November, 2022, 12:50 pm
Last modified: 06 November, 2022, 12:56 pm
প্রতীকী ছবি

শনিবার সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা-পাল্টা হামলার ঘটনায় বরিশালের গৌরনদী থানায় মামলা হয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ইশরাক সহ গৌরনদী উপজেলার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার খুব সকালে ইশরাকের গাড়িবহর গৌরনদী অতিক্রম করার সময় আক্রমণের শিকার হয়।

এরই মধ্যে পুলিশ বিএনপির ৭ নেতাকর্মীকে এই মামলায় গৌরনদীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আতঙ্কে বরিশালের বিভাগীয় সমাবেশে অংশগ্রহণকারী গৌরনদী উপজেলার বিএনপির নেতাকর্মীরা এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন। বেশিরভাগ নেতারাই সমাবেশ শেষে এলাকায় ফেরেননি, জানিয়েছেন গৌরনদীর বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, 'ইশরাকের গাড়ির উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ ক্যাডাররা। হামলা করেই তারা ক্ষান্ত হয়নি। গৌরনদী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে গৌরনদীর নেতাকর্মীরা সমাবেশ শেষ হলেও বাড়ি ফিরতে পারছেন না।'

জহির উদ্দিন স্বপন আরো জানান, গেল জাতীয় সংসদ নির্বাচনের পর একবার গৌরনদী গিয়েছিলেন। সেই থেকে তিনি আর এলাকায় যেতে পারছেন না। তিনি বলেন, 'যেখানে নেতারাই যেতে পারছেন না, সেখানে কর্মীদের অবস্থা একটু ভাবুন তো কি হতে পারে।'

অপরদিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, 'ইশরাকের নেতৃত্বে তার দলের লোকেরা আমাদের দলীয় কার্যালয়, দোকান ও নেতাদের মোটরসাইকেল ভাঙচুর করে। তাদের হামলায় আমাদের নেতাকর্মীরা আহত হয়ে গৌরনদী হাসপাতালে ভর্তি রয়েছেন।'

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, যুবলীগের নেতা-কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও যুবলীগ নেতাকর্মীদের পিটিয়ে আহত করার ঘটনায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ি বাদী হয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী থানায় মামলাটি করেছেন।  

Related Topics

টপ নিউজ

বিএনপির সমাবেশ / গাড়িবহরে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • চট্টগ্রামে বিএনপির সমাবেশ ঘিরে ড্রোন ও অস্ত্র বহনে সিএমপির নিষেধাজ্ঞা
  • ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে বাধা, বহরের গাড়ি ভাঙচুরের অভিযোগ
  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • রাউজানে বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত খালেদা জিয়ার উপদেষ্টা
  • আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net