Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
রাউজানে বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত খালেদা জিয়ার উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 07:35 pm
Last modified: 29 July, 2025, 07:43 pm

Related News

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান: উৎসবমুখর পরিবেশ, নিশ্ছিদ্র নিরাপত্তা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

রাউজানে বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত খালেদা জিয়ার উপদেষ্টা

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম আকবর খন্দকারের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরোধ চলছে। এই দ্বন্দ্বে গত এক বছরে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে; যার মধ্যে খুনের ঘটনাও রয়েছে।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 07:35 pm
Last modified: 29 July, 2025, 07:43 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গোলাম আকবরসহ দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার সময় গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলার সীমান্ত পেরিয়ে রাউজানে প্রবেশের মুখে এ ঘটনা ঘটে। উত্তর জেলা বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে হালদা সেতুর সামনে বিএনপির সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার ও তার সঙ্গীরা।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম আকবর খন্দকারের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরোধ চলছে। এই দ্বন্দ্বে গত এক বছরে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে; যার মধ্যে খুনের ঘটনাও রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। ছবি: টিবিএস

চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত গাড়ি ও রাউজান থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয়। তার অনুসারীদের চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এর মধ্যে তিনটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীরা এই হামলার জন্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করছেন।

ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি পোস্ট করেন গোলাম আকবর খন্দকার। সেখানে তার গাড়ি ভাঙচুরের চিত্র এবং তার গলায় চোটের দৃশ্য দেখা যায়। বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার অভিযোগ করে সাংবাদিকদের গোলাম আকবর বলেন, 'আজ সারাদিন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিশৃঙ্খলা করেছে। আমি কর্মসূচিতে যাওয়ার আগে পুলিশকে জানিয়েছিলাম। তারা বলেছিল, কোনো সমস্যা হবে না। কিন্তু রাউজানে ঢোকার সময় ৫০-৬০ জন লাঠিসোটা ও অস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর হামলা চালায়।'

এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একইভাবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

বিএনপি / খালেদা জিয়ার উপদেষ্টা / গাড়িবহরে হামলা / গাড়ি ভাঙচুর / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান: উৎসবমুখর পরিবেশ, নিশ্ছিদ্র নিরাপত্তা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net