Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
দেশকে দুর্ভিক্ষমুক্ত রাখতে খাদ্য উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
01 November, 2022, 02:00 pm
Last modified: 02 November, 2022, 03:40 pm

Related News

  • গাজা সিটিতে দুর্ভিক্ষের খবর এই প্রথম নিশ্চিত করছে জাতিসংঘ, দাবি প্রত্যাখ্যান ইসরায়েলের
  • গাজায় ‘সত্যিকারের দুর্ভিক্ষ’ চলছে, স্বীকার করলেন ট্রাম্প; ইসরায়েলকে 'প্রতি আউন্স খাবার' ঢুকতে দিতে বললেন
  • অর্থনীতির অবস্থা করুণ, দুর্ভিক্ষের আলামত দেখতে পাচ্ছি: রিজভী
  • ১০ সপ্তাহের অবরোধের পর গাজায় 'সামান্য' খাদ্য ঢুকতে দেবে ইসরায়েল
  • গাজায় ৩ পিস আলুর দাম ৪০ ডলার!

দেশকে দুর্ভিক্ষমুক্ত রাখতে খাদ্য উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে বৈশ্বিক দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দা থেকে মুক্ত রাখতে জমির প্রতিটি ইঞ্চি চাষ করতে হবে। এছাড়া খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে আরও পদক্ষেপ নিতে হবে।
ইউএনবি
01 November, 2022, 02:00 pm
Last modified: 02 November, 2022, 03:40 pm
অলংকরণ-টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের যে কোনও দুর্ভিক্ষ ও মন্দা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে খাদ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে আরও বেশি প্রচেষ্টা চালানোর জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০২২-এর উদ্বোধন ও জাতীয় যুব পুরস্কার-২০২২ অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'আমি আমাদের যুবকদের তাদের নিজ নিজ এলাকায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের জন্য আরও উদ্যোগ নেয়ার আহ্বান জানাতে চাই। আর যদি তা করা হয় তাহলে আমরা স্থানীয় চাহিদা পূরণ করতে সক্ষম হব এবং অন্যান্য দুর্ভিক্ষপীড়িত দেশগুলোকেও সাহায্য করতে পারব।'

তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে যে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ আঘাত হানতে পারে এবং অনেক উন্নত দেশও এখন অর্থনৈতিক মন্দার সম্মুখীন হচ্ছে।

শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশকে এর থেকে (যেকোনো বৈশ্বিক দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দা) মুক্ত রাখতে আমাদের জমির প্রতিটি ইঞ্চি চাষ করতে হবে। এছাড়া খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে আরও পদক্ষেপ নিতে হবে।' 

তিনি আরও বলেন, তরুণরা বাংলাদেশের একটি শক্তিশালী শক্তি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এবং এর সবচেয়ে বড় শক্তি জনশক্তি।

'আমাদের এই শক্তিকে কাজে লাগাতে হবে।' 

সফল আত্মকর্মসংস্থান বিভাগে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন নোয়াখালী সদরের জাকির হোসেন (প্রথম), বগুড়ার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা (দ্বিতীয়), নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিল্লাল মিয়া (তৃতীয়) এবং বরিশাল সদরের রিতা জেসমিন (তৃতীয়)। প্রথম এবং সেরা যুব সংগঠক বিভাগে পুরস্কার পেয়েছেন দিনাজপুরের বিরলে উপজেলার আবু রাসেল হুদা। 

এছাড়া বিভাগীয় কোটায় সফল আত্মকর্মসংস্থানকারী যুবক ও যুব সংগঠকরা পুরস্কার পেয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যেক পুরস্কার বিজয়ীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কারের অর্থের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ও ক্রীড়া সম্পাদক মেসবাহ উদ্দিন এবং দুই পুরস্কারপ্রাপ্ত জাকির হোসেন ও রিতা জেসমিন।

Related Topics

টপ নিউজ

দুর্ভিক্ষ / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • গাজা সিটিতে দুর্ভিক্ষের খবর এই প্রথম নিশ্চিত করছে জাতিসংঘ, দাবি প্রত্যাখ্যান ইসরায়েলের
  • গাজায় ‘সত্যিকারের দুর্ভিক্ষ’ চলছে, স্বীকার করলেন ট্রাম্প; ইসরায়েলকে 'প্রতি আউন্স খাবার' ঢুকতে দিতে বললেন
  • অর্থনীতির অবস্থা করুণ, দুর্ভিক্ষের আলামত দেখতে পাচ্ছি: রিজভী
  • ১০ সপ্তাহের অবরোধের পর গাজায় 'সামান্য' খাদ্য ঢুকতে দেবে ইসরায়েল
  • গাজায় ৩ পিস আলুর দাম ৪০ ডলার!

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net