Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দক্ষিণাঞ্চলের ৪৫ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2022, 10:25 pm
Last modified: 24 October, 2022, 10:33 pm

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দক্ষিণাঞ্চলের ৪৫ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে আজ সোমবার (অক্টোবর ২৪) বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাসহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে।
টিবিএস রিপোর্ট
24 October, 2022, 10:25 pm
Last modified: 24 October, 2022, 10:33 pm

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দক্ষিণাঞ্চলের ৪৫ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে আজ সোমবার (অক্টোবর ২৪) বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাসহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে।

আরইবির ভৌগোলিক এলাকা বাদে খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলা ও ২০টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো।

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মো. আজহারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাঁচটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এসব জেলায় প্রায় এক লাখ ২৫ হাজার গ্রাহক রয়েছে। তাদের সবার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।'

তিনি আরও জানান, 'তবে আমাদের কর্মীরা মাঠে রয়েছেন, যেখানে যেখানে দ্রুত লাইন মেরামত করা যায়, তারা তা করছে।'

আরইবির পরিচালক (কারিগরি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'সন্ধ্যা পর্যন্ত আমাদের ২৩টি সমিতির ৪৪ লাখ এক হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। উপকূলের বেশিরভাগ এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। তাই ঝুঁকির মধ্যে থাকা এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।'

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে আরইবির কর্মকর্তারা বলছেন, 'আমরা সিত্রাং মোকাবিলায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলার অভিজ্ঞতা সামনে রেখেই প্রস্তুতি নিয়েছি। মেরামতের সব ধরণের মালামাল, লোকবল বৃদ্ধি করা হয়েছে। ফিডার ভিত্তিক কাজ বন্টন, লোকালের সঙ্গে যোগাযোগ, টিম এরেঞ্জমেন্ট করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, মোবাইলে কম কথা বলতে; যাতে করে চার্জ বেশিক্ষণ রাখা যায়।'

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ঘূর্ণিঝড় মোকাবেলায় দেশের দক্ষিণাঞ্চলসহ বেশ কিছু এলাকায় সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা খুবই কম ছিল। ফলে উৎপাদন ও সরবরাহের মধ্যে কোনো ঘাটতি ছিল না। গতকাল সর্বোচ্চ চাহিদা ছিল ৮ হাজার ৫০০ মেগাওয়াট। এর আগের দিন গত রবিবার বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৫০০ মেগাওয়াট।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিত্রাং / ঘূর্ণিঝড় সিত্রাং / দক্ষিণাঞ্চল / উপকূলীয় এলাকা / বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net