Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
যশোর: গণপরিবহন নেই, নানা বিকল্প উপায়ে খুলনা যাচ্ছে বিএনপি কর্মীরা

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
21 October, 2022, 12:40 pm
Last modified: 21 October, 2022, 01:42 pm

Related News

  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত
  • পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল সিলেট, চরম ভোগান্তিতে যাত্রীরা

যশোর: গণপরিবহন নেই, নানা বিকল্প উপায়ে খুলনা যাচ্ছে বিএনপি কর্মীরা

গণপরিবহন বন্ধের কারণে শুক্রবার সকাল থেকে বিএনপি কর্মীরা বিভিন্নভাবে খুলনায় যাচ্ছে। বিশেষ করে ট্রেনযোগে যাচ্ছে তারা।
যশোর প্রতিনিধি
21 October, 2022, 12:40 pm
Last modified: 21 October, 2022, 01:42 pm
ছবি- টিবিএস

যশোর থেকে ১৮টি রুটে সব ধরণের পরিবহন চলাচল করলেও আজ শুক্রবার ও আগামীকাল শনিবার শুধুমাত্র যশোর থেকে খুলনামুখি কোন গণপরিবহন চলাচল করছে না।

বাকি ১৭টি রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। আবার মাইক্রোবাস, প্রাইভেটকারও ভাড়ায় যাচ্ছেনা।

বিএনপি নেতাদের অভিযোগ সমাবেশ ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে যশোর থেকে খুলনামুখি গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু জানান, শনিবার খুলনায় বিএনপির মহাসমাবেশ হবে। সেখানে গাড়ি চলাচল করলে শ্রমিকদের জীবন হুমকির মুখে পড়তে পারে। গাড়ি ভাংচুরের আশংকায় মালিক শ্রমিকরা মিলে যশোর খুলনার গণপরিবহন চলাচল দুই দিন বন্ধ রাখা হয়েছে।

ঈগল পরিবহনের স্বত্ত্বাধিকারী পবিত্র কাপুড়িয়া বলেন, "সব দলের সমাবেশে গাড়ি ভাংচুরের আশংকা থাকে। যেকারণে আমরা পরিবহন বন্ধ রেখেছি।"

খোঁজ নিয়ে জানা গেছে, গণপরিবহন বন্ধের কারণে শুক্রবার সকাল থেকে বিএনপি কর্মীরা বিভিন্নভাবে খুলনায় যাচ্ছে। বিশেষ করে ট্রেনযোগে তারা যাচ্ছে।

সাজ্জাদ হোসেন নামে এক যুবদল কর্মী জানান, তারা শুক্রবার ১১টার ট্রেনে করে খুলনায় পৌঁছেছেন। কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে তাদের বাধা দেয়া হলেও সবাই ট্রেন আসার সাথে সাথেই উঠে পড়ে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, "বিএনপি কর্মীরা খুলনায় যেতে গাড়ি ভাড়া পাচ্ছেন না। চালকরা বলছেন, বিএনপিকে গাড়ি দিলে মামলার ভয় রয়েছে।"

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগের নির্দেশেই খুলনাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। লঞ্চ-ট্রলার এবং ঘাট বন্ধেরও পরিকল্পনা চলছে। সরকার যে ষড়যন্ত্র করবে তা আগেই ধারণা ছিল। তবে বিএনপির বিকল্প কৌশল রয়েছে।"

সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘাটানো হবে। বিএনপির প্রতিটি কর্মী শত বাধা উপেক্ষা করে সমাবেশস্থলে আসবে।

Related Topics

টপ নিউজ

গণপরিবহন বন্ধ / পরিবহন ধর্মঘট / বিএনপির বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • গেট পাস ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট: চট্টগ্রাম বন্দরে ৪ দিনে কন্টেইনার ডেলিভারি কমেছে ৪৫%
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • আট দফা দাবিতে ১২ আগস্ট থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
  • সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত
  • পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল সিলেট, চরম ভোগান্তিতে যাত্রীরা

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net