Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৫ পুনরায় চালু

বাংলাদেশ

ইউএনবি
20 October, 2022, 02:55 pm
Last modified: 20 October, 2022, 02:59 pm

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৫ পুনরায় চালু

ইউনিট-৫ থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু হলে ঢাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা
ইউএনবি
20 October, 2022, 02:55 pm
Last modified: 20 October, 2022, 02:59 pm

দুই সপ্তাহ বন্ধ থাকার পর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৫ পুনরায় চালু হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক শামীম হাসান ইউএনবিকে বলেন, 'ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-৫ গতকাল থেকে চালু হয়েছে এবং ক্ষমতার ২১০ মেগাওয়াটের বিপরীতে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।'

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-৫  জাতীয় পর্যায়ে গ্রিড বিপর্যয়ে অন্যান্য ইউনিটের সঙ্গে ৪ অক্টোবর বন্ধ হয়ে যায়।

ইউনিট-৫ ব্যতীত বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সব ইউনিট একই দিনে পুনরায় চালু হয়।

ফলে ঢাকা মহানগর ও আশপাশের এলাকাগুলো এই কেন্দ্র থেকে তুলনামূলক কম বিদ্যুৎ পাচ্ছিলো। ঢাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই বিদ্যুৎকেন্দ্র বড় ভূমিকা পালন করে।

বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে ঘোড়াশালের ইউনিট-৫ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে ব্যর্থ হন কর্মকর্তারা। মেরামতের পরে বিপিডিবি'র প্রকৌশলীরা বুধবার কেন্দ্রের ইউনিটটির কার্যক্রম পুনরায় শুরু করতে সক্ষম হন।

বিপিডিবি'র এক কর্মকর্তা জানান, ইউনিট-৫ থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু হলে ঢাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে।

বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর ব্যবধানের কারণে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় এখনও ঘন ঘন লোডশেডিং হচ্ছে।

বিপিডিবি ডেটা দেখায় যে, প্রায় ১৪ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড বিপর্যয়ের পর থেকে ১১ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়ে আসছে।

Related Topics

টপ নিউজ

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র / ব্ল্যাকআউট / লোডশেডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • লোডশেডিং চলবে কতদিন?
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net