Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
কোভিড রোগীদের সেবা দেওয়া চিকিৎসক ডেঙ্গুতে মারা গেলেন  

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
18 October, 2022, 11:10 am
Last modified: 18 October, 2022, 11:21 am

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ, রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৯
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮

কোভিড রোগীদের সেবা দেওয়া চিকিৎসক ডেঙ্গুতে মারা গেলেন  

কর্তব্যনিষ্ঠ এ চিকিৎসক তার নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিন্তু মশা নিধনের দায়িত্ব যাদের, তাদের অবহেলার কারণের অকালেই প্রাণ হারালেন।
তাওছিয়া তাজমিম
18 October, 2022, 11:10 am
Last modified: 18 October, 2022, 11:21 am
ছবি- সংগৃহীত

"জ্বর, মায়ালজিয়া এবং শুকনো কাশিতে ভুগছি। সবেমাত্র কোভিড রোস্টার শেষ করেছি এবং ডিউটির সময় মশার বড় বড় কামড় খেতে হয়েছে। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।"-এই মেসেজ দেয়ার দুই দিনের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ বছর বয়সী ডা. আসাদ শিকদার। কর্তব্যনিষ্ঠ এ চিকিৎসক তার দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিন্তু মশা নিধনের দায়িত্ব যাদের তাদের অবহেলার কারণের অকালেই প্রাণ হারালেন।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইডিসিএইচ) কর্মরত ছিলেন তিনি। রেসিডেন্ট কোর্স শেষ করে আর কিছুদিন পর বক্ষব্যাধি বিশেষজ্ঞ হতেন এ মেধাবী চিকিৎসক। কিন্তু ডেঙ্গুতে সব শেষ হয়ে গেলো।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চিফ অ্যাডমিনিস্ট্রাটর ডা. নিরুপম দাস বলেন, "দুই দিন জ্বরের পর ডা. আসাদকে রবিবার সন্ধ্যায় মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ ডেঙ্গু এনসেফালাইটিস বলে ধারণা করা হচ্ছে।"

মানিকগঞ্জে বাড়ি ছিলো ডা. আসাদের। শুক্রবার সেখানে দরিদ্র রোগীদের চিকিৎসা দিতেন তিনি। গত শুক্রবারও বাড়িতে যাওয়ার আগে হাসপাতালে কোভিড ডিউটি করেছেন তিনি। ডিউটি শেষে বাড়িতে যাওয়ার পর জ্বর আসে তার। জ্বরের একদিন পর শনিবার মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে ডেঙ্গু শনাক্ত হলে শনিবার তার প্ল্যাটিলেটের মাত্রা ছিলো ২ লাখের বেশি। পরদিন (রোববার) প্ল্যাটিলেট ১ লাখ ১০ হাজার হলে ও ব্লাড প্রেশার কমে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রোববার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ডা. আসাদের সিনিয়র সহকর্মী এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম এ তাহের টিবিএসকে বলেন, "কোভিডের সময় মুগদা মেডিকেলে ডা. আসাদ আমার সাথেই কাজ করতো। রোববার তার স্ত্রী আমাকে ফোন করে ওকে মুগদা মেডিকেলে নিয়ে আসার কথা বলে। আমি ওর জন্য কেবিন রেডি করে রেখেছিলাম। কিন্তু ওকে যখন আনা হয় ইমার্জেন্সিতে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ক্লিনিক্যালি ডেথ। তারপরও আমরা ওকে সিসিইউতে নিয়েছিলাম। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।"

তিনি বলেন, "আসাদ অনেক হাসিখুশি ও মিশুক ছেলে ছিলো। যেখানেই যেতো সেখানেই মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারতো। ডেঙ্গু থেকে আসলে কী হলো তা আমরা বোঝার আগেই চলে গেলো।"

তিন বছর আগে বিয়ে করেছেন আসাদ। ৯ মাস বয়সী তার একটি ছেলেসন্তান আছে।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ডা. আসাদ। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আসাদ শিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. মো এহতেশামুল হক চৌধুরী বলেন, "কোভিডে আমরা অনেক চিকিৎসক হারিয়েছি, এখন ডেঙ্গুতেও চিকিৎসক মারা যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের হাসপাতালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার করুণ দশা নিয়ে সব সময় সমালোচনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আপনারা পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিন, মশক নিধনে গুরুত্ব দেন। হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকেরা মশার কামড়ে প্রাণ হারাবে সেটা তো হতে পারেনা। পাশাপাশি কোভিডের মত ডেঙ্গুতেও চিকিৎসকদের নিজেদের সতর্ক থাকতে হবে।"   

Related Topics

টপ নিউজ

চিকিৎসকের মৃত্যু / ডেঙ্গু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ, রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৯
  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net