Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
গ্যাসের দাম বৃদ্ধিতে আয় বাড়লেও বিতরণ চার্জ কম, তিতাসের মুনাফায় প্রভাব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2022, 03:15 pm
Last modified: 14 October, 2022, 03:23 pm

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে তিতাস গ্যাসের লোকসান ৭৭২ কোটি টাকা
  • গ্যাসের চাপ বাড়াতে, পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প তিতাসের
  • রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
  • ২০২৬ সাল থেকে স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার বসানো শুরু করবে তিতাস
  • ডামি দরপত্র, ভুয়া রেকর্ড: যেভাবে এক ফার্ম তিতাসের ২,২১৪ কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল

গ্যাসের দাম বৃদ্ধিতে আয় বাড়লেও বিতরণ চার্জ কম, তিতাসের মুনাফায় প্রভাব 

বিতরণ চার্জ কমানোর কারণেই ২০২১-২২ অর্থবছরে তিতাস গ্যাসের মুনাফা কমেছে ২৮.৪৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৮.২১% কম।
টিবিএস রিপোর্ট
14 October, 2022, 03:15 pm
Last modified: 14 October, 2022, 03:23 pm

গ্যাসের দাম বৃদ্ধি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর জন্য সুখবর বয়ে আনলেও, বিতরণ চার্জ কমানোয় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীটির মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।

কোম্পানীটির আয়ের মূল উৎস বিতরণ চার্জ কমানোর কারণেই ২০২১-২২ অর্থবছরে তিতাস গ্যাসের মুনাফা কমেছে ২৮.৪৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৮.২১% কম।

গত জুন মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তিতাস গ্যাসের বিতরণ চার্জ প্রতি ঘনমিটারে ০.১২ টাকা হ্রাস করে।

তিতাস গ্যাস প্রতি ঘনমিটার গ্যাস বিতরণে ০.২৫ টাকা চার্জ পেলেও, বিইআরসি-এর নতুন সিদ্ধান্তে এই চার্জ কমিয়ে ০.১৩ টাকা নির্ধারণ করা হয়।

বিতরণ চার্জ কমানোয় মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি কোম্পানীটির গ্যাস বিক্রি ও প্রশাসনিক ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

গ্যাসের যোগান পর্যাপ্ত না হওয়ায় ২০২১-২২ অর্থবছরে কোম্পানীটির গ্যাস বিক্রির পরিমাণও হ্রাস পেয়েছে।

ফলে মুনাফা কমে যাওয়ায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশও কমিয়েছে তিতাস গ্যাস।

গত অর্থবছরে তিতাস গ্যাস ২২% নগদ লভ্যাংশ দিলেও ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এই লভ্যাংশ ২০১৫ সালের পর সবচেয়ে কম।

এদিকে মুনাফা ও আয় কমার কারণে বৃহস্পতিবার কোম্পানীটির শেয়ার দাম ২.৩৯% কমে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪০.৯০ টাকা।

কোম্পানীর কর্মকর্তারা জানান, বিতরণ চার্জ কমিয়ে দেওয়ার প্রভাব অর্থবছরের একমাসে পড়লেও আগামী দিনে কোম্পানীটির আর্থিক অবস্থায় বড় ধরনের সংকট তৈরী করবে।

কারণ কোম্পানীর মুনাফায় বড় ধরনের প্রভাব পড়বে। ফলে কোম্পানীটি আর্থিক সংকটে পড়বে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানীর অর্থ বিভাগের এক কর্মকর্তা টিবিএসকে বলেন, "কেবল আর্থিক সংকটই নয়, গ্যাস বিতরণ চার্জ হ্রাস পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানীটিকে রুগ্ন করে তুলবে। অর্থবছরের শেষ মাসে বিতরণ চার্জ কমানো হলেও মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে, যা আগামী দিনেও অব্যাহত থাকবে।"  

আয়-ব্যয়ের হিসাব

২০২১-২২ অর্থবছরে গ্যাস বিক্রি ও অন্যান্য উৎস থেকে রাজস্ব আয় হয়েছে ১৮৩৭০ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৫০৪ কোটি টাকা বা ২.৮২ শতাংশ বেশি।

২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তিতাস গ্যাসের গ্রাহক সংখ্যা ২৮.৭৬ লাখ, যার মধ্যে ২৮.৫৬ লাখই আবাসিক গ্রাহক। এছাড়াও বাণিজ্যিক গ্রাহক রয়েছে ১২,০৭৬ জন।

কোম্পানীর আর্থিক হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ১৫,৮৫৮.২৬ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস বিক্রি করেছে। তবে এবার গ্যাসের যোগান কম থাকায় বিক্রি হয়েছে ১৫,৬৫৭ মিলিয়ন কিউবিক মিটার।

উল্লেখ্য, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।

স্বাধীনতার পর কোম্পানিটি সরকারি মালিকানায় স্থানান্তরিত হয় এবং এর সামগ্রিক কার্যক্রম বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে রাখা হয়। 
 
Related Topics

টপ নিউজ

তিতাস গ্যাস / তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ২০২৪-২৫ অর্থবছরে তিতাস গ্যাসের লোকসান ৭৭২ কোটি টাকা
  • গ্যাসের চাপ বাড়াতে, পুরোনো পাইপলাইন প্রতিস্থাপনে ৮,০৬৯ কোটি টাকার প্রকল্প তিতাসের
  • রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
  • ২০২৬ সাল থেকে স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার বসানো শুরু করবে তিতাস
  • ডামি দরপত্র, ভুয়া রেকর্ড: যেভাবে এক ফার্ম তিতাসের ২,২১৪ কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net