Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
১০ বছর পর চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, পথে পথে বাধার অভিযোগ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2022, 02:25 pm
Last modified: 12 October, 2022, 02:25 pm

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন

১০ বছর পর চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, পথে পথে বাধার অভিযোগ  

চট্টগ্রামে সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছিলো। ওই সমাবেশে উপস্থিত ছিলেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
টিবিএস রিপোর্ট
12 October, 2022, 02:25 pm
Last modified: 12 October, 2022, 02:25 pm
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, মামলা দায়েরের প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির মহাসমাবেশ। দীর্ঘ ১০ বছর পর আয়োজিত এই সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও, কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ তুলেছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মহা-সমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে নেতাকর্মীরা চট্টগ্রামে আসছে। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাচ্ছি।'

খাগড়াছড়ির পরিস্থিতির কথা জানিয়ে ইদ্রিস আলী বলেন, 'সকালে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন পরিবহনে করে রওনা দিলেও মাটিরাঙা, মানিকছড়ি ও মিরসরাইয়ের বারইয়ারহাটের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের গাড়ি আটকে দিয়েছে।'

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নুরুল আমিন টিবিএসিকে বলেন, 'আজ সকালে মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সকাল ৯টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ও বারাইয়ার হাটে এই হামলার ঘটনা ঘটে।'

চট্টগ্রামে সর্বশেষ নগরীর পলোগ্রাউন্ড মাঠে ২০১২ সালের ৯ জানুয়ারি বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছিলো। ওই সমাবেশে উপস্থিত ছিলেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এরপর আজ (১২ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে মহাসমাবেশ। সমাবেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতির মাধ্যমে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি।

এদিকে মহাসমাবেশ বিকেলে হলেও সকাল থেকেই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল অভিমুখে বিএনপি নেতাকর্মীদের আসতে দেখা গেছে। ইতোমধ্যেই পলোগ্রাউন্ড মাঠ ছাড়াও লালখান বাজান, সিআরবি, টাইগারপাস এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। ওয়াসা থেকে আগ্রাবাদ ও দেওয়ানহাট থেকে নিউমার্কেটগামী সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
 

Related Topics

টপ নিউজ

বিএনপির মহাসমাবেশ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net