Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনার দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2022, 10:45 am
Last modified: 28 September, 2022, 03:43 pm

Related News

  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • বাড়তি মূল্যে স্থিতিশীল চাল, বেড়েছে মুরগি-সবজির দাম

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনার দাবি

মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চাল, ডিম ও নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি তোলা হয়। 
টিবিএস রিপোর্ট
28 September, 2022, 10:45 am
Last modified: 28 September, 2022, 03:43 pm

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ এর ব্যনারে রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতারা বলেছেন, বাজারে সিন্ডিকেট করে যারা পণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করতে হবে। 

মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চাল, ডিম ও নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তারা এ দাবি জানায়। 

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ এর আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, "সিন্ডিকেটকারীরা ফৌজদারী অপরাধ করেছে। ইতোমধ্যে বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। আমরা দাবি করছি সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হোক। দৃষ্টান্তমূলক শাস্তি পেলে কেউ সিন্ডিকেট করার সাহস পাবে না।"

তিনি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বাজারের সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু বাজারে পণ্যের মূল্য না কমে দিনদিন আরো বাড়ছে। বাজারে চাল, ডিম, টয়লের্ট্রিজ সামগ্রী, ভোজ্য তেলসহ এমন কোন পণ্য নেই যেখানে সিন্ডিকেটের দৌরাত্ন নেই।"

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, পোল্ট্রি ব্যবসা এখন নিয়ন্ত্রণ করে কয়েকটি প্রতিষ্ঠান। এরা কথায় কথায় খাবার ও মুরগীর বাচ্চার দাম বাড়ায়।

তিনি বলেন, "সরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বিবেচনা না করে কতিপয় শিল্পগোষ্ঠিকে সহায়তা করে। এর ধারাবাহিকতা চলতে থাকলে আগামীদিনে দেশ থেকে পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে। ১ লাখ ৬০ হাজার পোল্ট্রির ফার্ম থেকে এখন ৬০ হাজারে পরিণত হয়েছে।"

বাংলাদেশ অটো রাইস মিল মালিক সমিতির এ কে এম খোরশেদ আলম বলেন, "মিনিকেট নামের কোন ধান নেই। এটা একটা ব্রান্ড। তাই ভোক্তাদের উচিত বাজারে গিয়ে বিআর-২৮, বিআর-২৯, পাইজাম চাল কিনতে চাওয়া। এটা করা হলে মিনিকেট নামে বেশি দামে চাল বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানগুলো।"

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, কয়েকটি প্রতিষ্ঠান মিলে বাজার নিয়ন্ত্রণ করছে। ব্যবসায়ীরা মুনাফা করবে এটাই স্বাভাবিক। তাদের নিয়ন্ত্রণ করা সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে বাজার নিয়ন্ত্রণে সরকারের মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলির জবাবদিহিতা নেই।

তিনি বলেন, "সরকারকে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে রাখতে হবে। যেন সংকটে সেগুলো ভোক্তারা ন্যায্য মূল্যে কিনতে পারে। যতক্ষণ সরকার বাজারে নিজের সক্ষমতা প্রতিষ্ঠা না করতে পাররে করবে বাজারের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।"

ক্যাব কনজ্যুমার ভয়েস-এর সম্পাদক কাজী আবদুল হান্নান বলেন, "মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গুরুতর অপরাধীকে লঘুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। অপরাধীকে শাস্তিমূলক কোন আইনের অধীনে এনে শাস্তি প্রদান করা হয়নি।  এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে।"  

Related Topics

টপ নিউজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি / নিত্যপণ্যের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • বাড়তি মূল্যে স্থিতিশীল চাল, বেড়েছে মুরগি-সবজির দাম

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net