Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পরিবারের কারো সঙ্গে কথা বলছেন না মরিয়মের মা

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
25 September, 2022, 01:45 pm
Last modified: 25 September, 2022, 02:30 pm

Related News

  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনি এজেন্ট নিখোঁজ, থানায় জিডি
  • মিরপুরে পরিত্যক্ত মার্কেট থেকে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার
  • এক দশক আগে হারিয়ে যাওয়া বিমানের খোঁজে আবারও অভিযান শুরু করছে মালয়েশিয়া

পরিবারের কারো সঙ্গে কথা বলছেন না মরিয়মের মা

‘আমরা রহিমাকে আনার পর তেমন কোনো কথা তিনি বলেননি। সকালে তিনি তার পরিবারের সাথেও দেখা করতে চাননি। কী কারণে তিনি এমন করছেন কিছু বুঝতে পারছি না।’
খুলনা প্রতিনিধি
25 September, 2022, 01:45 pm
Last modified: 25 September, 2022, 02:30 pm

খুলনার মহেশ্বরপাশায় নিখোঁজ রহিমা বেগমকে গতকাল অক্ষত অবস্থায় ফরিদপুর থেকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী, তিনি এখনো মেয়ে মরিয়ম বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেননি বলে জানিয়েছে পুলিশ। 

রহিমা বেগমকে জিজ্ঞেসাবাদ শেষে সাড়ে ১১ টার দিকে এক ব্রিফিংয়ে পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, 'আমরা রহিমাকে আনার পর তেমন কোনো কথা তিনি বলেননি। সকালে তিনি তার পরিবারের সাথেও দেখা করতে চাননি। কী কারণে তিনি এমন করছেন কিছু বুঝতে পারছি না।'

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুরে বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে পৌনে ১১ টায় খুলনার উদ্দেশ্য রওনা হয় পুলিশ। রাত ২টা ১০ মিনিটে তাকে দৌলতপুর থানায় নিয়ে আসা হয়। ওই রাতেই তাকে রাখা হয় সোনাডাঙায় ভিকটিম সাপোর্ট সেন্টারে।

সেখানে রোববার সকালে মায়ের সাথে দেখা করতে যান মরিয়ম ও তার ভাই বোনরা। তবে কোন ভাবেই পরিবারের সাথে দেখা করতে রাজি হচ্ছিলেন না তিন।

পরবর্তীতে পুলিশের অনুরোধে ভিকটিম সাপোর্ট সেন্টারে জানালার কাছে এসে দাঁড়ান রহিমা বেগম। তখন মরিয়ম মা বলে ডাক দিলে তার দিকে কোন ভাবেই তাকাননি, সেখান থেকে হেঁটে চলে যান।

ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে  সাড়ে ১০ টার দিকে রহিমা বেগমকে বুঝে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এখন সেখানেই আছেন তিনি। 

রহিমা বেগম আত্মগোপনে ছিলেন নাকি অপহরণ হয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, 'রহিমা বেগমের কাছে জামাকাপড় ছিল। ওষুধ ছিল। এটাকে অপহরণ বলা যায় না।'

পুলিশ সুপার আরো বলেন, আমরা এখন রহিমাকে আদালতে সোপর্দ করবে।আদালত যেখানে রাখার নির্দেশ দেয় রহিমাকে সেখানে রাখা হবে।

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ হন রহিমা। সেসময় রহিমার দ্বিতীয় স্বামী বিল্লাল হাওলাদার ওই বাড়িতে ছিলেন। পানি আনতে বাসা থেকে নিচে নেমেছিলেন রহিমা।

এ ঘটনায় পরেরদিন অপহরণ মামলা করেন রহিমা বেগমের মেয়ে আদুরী।

রহিমা অপহৃত হয়েছেন দাবি করে ১ সেপ্টেম্বর খুলনায় সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা।

রহিমার সঙ্গে জমি নিয়ে স্থানীয়দের মামলা চলছে বলেও সে সময় জানানো হয়েছিল। রহিমার করা সেই মামলায় আসামিরা হলেন প্রতিবেশী মঈন উদ্দিন, গোলাম কিবরিয়া, রফিুকল ইসলাম পলাশ, মোহাম্মাদ জুয়েল ও হেলাল শরীফ। 

রহিমা বেগম নিখোঁজের পর তার মেয়ের করা মামলায় তার দ্বিতীয় স্বামী হেলাল হাওলাদার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া, দৌলতপুর মহেশ্বরপশা বণিকপাড়া এলাকার মহিউদ্দিন, পলাশ ও জুয়েল এবং হেলাল শরীফকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন কারাগারে আছেন।

এদের সকলকে ৬ থেকে ১০ আগস্টের মধ্যে গ্রেপ্তার করা হয়।

আদালত ১৪ সেপ্টেম্বর রহিমা অপহরণ মামলা পিবিআইতে পাঠানোর আদেশ দেয়। এরপর ১৭ সেপ্টেম্বর নথিপত্র বুঝে নেয় পিবিআই।

Related Topics

টপ নিউজ

নিখোঁজ / মরিয়ম মান্নান / মরিয়মের মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনি এজেন্ট নিখোঁজ, থানায় জিডি
  • মিরপুরে পরিত্যক্ত মার্কেট থেকে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার
  • এক দশক আগে হারিয়ে যাওয়া বিমানের খোঁজে আবারও অভিযান শুরু করছে মালয়েশিয়া

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net