Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
অবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ৫৫ বছর বয়সী সেই বেলায়েত শেখ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2022, 03:05 pm
Last modified: 19 September, 2022, 03:19 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল, ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৪০ শিক্ষার্থী

অবশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ৫৫ বছর বয়সী সেই বেলায়েত শেখ

ফেসবুকে বেলায়েত লিখেছেন, "মায়ের অনুমতি পেলেই ভর্তি হব ইনশাআল্লাহ।"
টিবিএস রিপোর্ট
19 September, 2022, 03:05 pm
Last modified: 19 September, 2022, 03:19 pm
ফাইল ছবি

৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসকয়েক আগে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন বেলায়েত শেখ। 

কিন্তু ঢাবির পর রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও কোনোটিতেই উত্তীর্ণ হননি বেলায়েত।  

অবশেষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন তিনি।

উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকার অনুমোদিত উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের এই সংবাদ জানিয়ে বেলায়েত লেখেন, "মায়ের অনুমতি পেলেই ভর্তি হব ইনশাআল্লাহ।"

বেলায়েত শেখের জন্ম ১৯৬৮ সালে। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। দুই ছেলে ও এক মেয়ের বাবা তিনি। বড় ছেলে বিয়ে করে ব্যবসা করছেন। ছোট ছেলে শ্রীপুর ইঞ্জিনিয়ারিং কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। একমাত্র মেয়েকে গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়ার সময় বিয়ে দেন বেলায়েত।

বেলায়েত শেখ বলেন, "আমি ১৯৮৩ সালে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সে সময় বাবা গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে সংসারের হাল ধরতে হয়েছে। অভাবের কারণে আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনি। ৫০ বছর বয়সে ২০১৭ সালে নবম শ্রেণিতে ভর্তি হয়ে নিজেই লেখাপড়া শুরু করি।"

২০১৯ সালে ঢাকার বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পাস করেন তিনি। এরপর ২০২১ সালে রাজধানীর রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বছর তার ছেলে এসএসসি পাস করে। এসএসসিতে জিপিএ ৪.৪৩ এবং এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পান তিনি।

বেলায়েত শেখ আরও বলেছিলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বহন করার পুরোপুরি সক্ষমতা আমার নেই। কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি স্বল্প টিউশন ফিতে ভর্তি হওয়ার সুযোগ দেয় তাহলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবে।"  
 
Related Topics

টপ নিউজ

বেলায়েত শেখ / ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল, ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৪০ শিক্ষার্থী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net