Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
রোববার দেশব্যাপী বিএনপির সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2022, 03:25 pm
Last modified: 16 September, 2022, 03:30 pm

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

রোববার দেশব্যাপী বিএনপির সমাবেশ

১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম
টিবিএস রিপোর্ট
16 September, 2022, 03:25 pm
Last modified: 16 September, 2022, 03:30 pm

মিরপুরে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রোববার সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর (রোববার) ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, "গতকাল (বৃহস্পতিবার) একটি শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন দেশব্যাপী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই হামলা ও সরকারের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।"

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। "তাই হামলা-মামলা, গ্রেপ্তার, হত্যা-নির্যাতন করেও বিএনপির আন্দোলনকে দমন করা যাবে না," বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

এদিকে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও নাগরিক ঐক্য।

আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী আন্দোলনে বিএনপির সঙ্গে মাঠে নামার ঘোষণা দিয়েছে তিন দল। একইসঙ্গে বিএনপি আন্দোলনের যে রূপরেখা দেবে সে বিষয়ে ইতোমধ্যেই একমত হয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত 'দেশের সার্বিক পরিস্থিতি' শীর্ষক আলোচনায় দলটির নেতারা এ ঘোষণা দেন।

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের চেষ্টা চলছে।

তিনি বলেন, "আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি আন্দোলনের রোডম্যাপ তৈরি করবে।"

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, "প্রধানমন্ত্রী ক্ষমতা ধরে রাখতে ভারতে গিয়েছিলেন, কিন্তু ভারত এবার শেখ হাসিনাকে সেই ক্ষমতার আশ্বাস দেয়নি।"

তিনি আরো বলেন, "এই সফরের পর আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের সাথে পৃথিবীর কেউ নেই। ভারত থেকে তিনি তার সাথে কিছু আনতে পারেননি," যোগ করেন তিনি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, "অতীতে কোন দল কী ভূমিকা পালন করেছিল তা নিয়ে আমরা ভাবতে চাই না। বর্তমান সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করছি। আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার এই সরকারকে ক্ষমতাচ্যুত করব।"

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপি'র সমাবেশ / বিক্ষোভ সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net