Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
বান্দরবানের আকাশসীমায় মিয়ানমারের ৪টি যুদ্ধবিমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2022, 02:50 pm
Last modified: 03 September, 2022, 03:47 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ প্রকাশ

বান্দরবানের আকাশসীমায় মিয়ানমারের ৪টি যুদ্ধবিমান

যুদ্ধবিমান থেকে ফায়ার করা দুইটি গোলা বাংলাদেশের মাটিতে এসে পড়ে।
টিবিএস রিপোর্ট
03 September, 2022, 02:50 pm
Last modified: 03 September, 2022, 03:47 pm
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় এবার মিয়ানমার সেনাবাহিনীর ৪টি যুদ্ধ বিমান  বাংলাদেশের সীমান্তের ভেতর ঢুকে পড়েছে, যুদ্ধবিমান থেকে ফায়ার করা দুইটি গোলা বাংলাদেশের মাটিতে এসে পড়ে। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলীর বিজিবির বিওপির (সীমান্ত চৌকি) আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ নম্বর মাঝামাঝি এলাকায় ঢুকে পড়ে এসব যুদ্ধ বিমান।

''এ সময় যুদ্ধ বিমান থেকে আনুমানিক আট-দশটি গোলা এবং হেলিকপ্টার থেকে ৩০-৩৫টি ফায়ার করতে দেখা গেছে। যুদ্ধ বিমান থেকে ফায়ার করা ২টি গোলা ৪০ নম্বর সীমান্ত পিলার ১২০ মিটার বরাবর বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।''

সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়, ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু সীমান্ত পিলার ৩৪ ও ৩৫ নম্বর এলাকায় মিয়ারমানের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) রাইট ক্যাম্প থেকে ভারী অস্ত্রের ফায়ারিং এখনও চলছে। 

এছাড়া মুরিঙ্গাঝিরি ও রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ারও অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হোসাইন কবিরকে কয়েকবার কল করা হলে তিনি ধরেননি।

এর আগে গত ২৮ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া দুটি ভারী মর্টার শেল বান্দরবানের তুমব্রুতে এসে পড়ে। মর্টার শেলগুলো বিস্ফোরিত না হলেও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজিবি সদস্যরা পরে মর্টার শেল দুটি নিষ্ক্রিয় করেন। 

ঘুমধুম সীমান্ত এলাকার স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে একটি স্থানীয় মসজিদের পাশে মর্টার শেল দুটি এসে পড়ে। 

তারা জানান, রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। 

সকাল থেকে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। এরপর দুপুরে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান সীমান্তে চক্কর দিতে দেখা গেছে। পরে বাংলাদেশের সীমান্তে মর্টার শেল দুটি পড়ে। 

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছিলেন, ঘটনার সময় তিনি শহরের বাইরে ছিলেন। স্থানীয়রা তাকে জানায়, দুপুর আড়াইটার দিকে মিয়ানমার থেকে দুটি মর্টার শেল নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, "বিষয়টিকে আক্রমণ হিসেবে দেখছে না, বরং দুর্ঘটনা হিসেবে দেখছে বাংলাদেশ। এ ধরনের ঘটনায় আগেও মিয়ানমারকে বার্তা দেওয়া হয়েছে, এবারও কঠোর বার্তা দেওয়া হবে।" 

Related Topics

টপ নিউজ

যুদ্ধ বিমান / গোলা / বান্দরবান / মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর
  • সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গভীর উদ্বেগ প্রকাশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net