Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
নবায়নযোগ্য বিদ্যুতে ৮০ মিলিয়ন ইউরো ঋণ দেবে জার্মান

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
05 August, 2022, 12:05 pm
Last modified: 05 August, 2022, 12:43 pm

Related News

  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

নবায়নযোগ্য বিদ্যুতে ৮০ মিলিয়ন ইউরো ঋণ দেবে জার্মান

নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি-২ এর আওতায় সৌর বিদ্যুৎ কেন্দ্র, সৌর ভিত্তিক সেচ প্রকল্প বাস্তবায়নে মোট ৯৯ মিলিয়ন ইউরো বেসরকারি উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে।
সাইফুদ্দিন সাইফ
05 August, 2022, 12:05 pm
Last modified: 05 August, 2022, 12:43 pm
ছবি- মুমিত এম/ টিবিএস

নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) কে ৮০ মিলিয়ন ডলার  ইউরো ঋণ দিচ্ছে জার্মান। ইডকল এ অর্থ বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে।

ইডকলের কর্মকর্তারা জানান, নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি-২ এর আওতায় সৌর বিদ্যুৎ কেন্দ্র, সৌর ভিত্তিক সেচ প্রকল্প বাস্তবায়নে মোট ৯৯ মিলিয়ন ইউরো বেসরকারি উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে।

২০২৩ থেকে ২০১২৭ সালের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। এর মধ্যে জর্মান সরকারের উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ ৮০ মিলিয়ন ইউরো ঋণ দিতে সম্মতি দিয়েছে। এখন ঋণের শর্ত নির্ধারণে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, কেএফডব্লিউ-এর আর্থিক সহায়তায় ইডকলের 'রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম-২' শীর্ষক প্রকল্পের নির্দেশমূলক শর্তাবলী নিয়ে আলোচনা করতে ২৮ জুন ইআরডিতে একটি ত্রিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইআরডির অতিরিক্ত সচিব এবং উইং চিফ (ইউরোপ) উত্তম কুমার কর্মকার।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির জন্য কেএফডব্লিউ এর সঙ্গে এখন ঋণর শর্তাবলী নিয়ে আলোচনা শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হবে।"

ইআরডির কর্মকর্তারা আরো জানান, এ ঋণের জন্য কেএফডব্লিউ দুই ধরনের সুদহারের প্রস্তাব দিয়েছে। ঋণ পরিশোধসহ অন্যান্য শর্ত কিছুটা কঠিন। ইডকল ঋণের সুদ কমানো এবং শর্তগুলো সহজ করার প্রস্তাব দিয়েছে বলে জানান তারা। আবার ইউরোর পরিবর্তে ডলারে ঋণ দেওয়ার প্রস্তাবও রয়েছে ইডকলের।

এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন সংস্থার মতামত চাওয়া হয়েছে। চলতি মাসের ১০ তারিখ জার্মান থেকে কেএফডব্লিউর একটির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ওই সময়ে শর্তাবলী চূড়ান্ত হতে পারে।

ইআরডি এর এক কর্মকর্তা জানান, শর্তাবলীর মধ্যে উল্লেখ করা হয়েছে, অনাদায়ী ঋণের পরিমাণের উপর ০.২৫ শতাংশ প্রতিশ্রুতি ফি এবং মোট ঋণের পরিমাণের উপর ০.১০ শতাংশ ফ্ল্যাট ব্যবস্থাপনা ফি যুক্ত হবে।

কেএফডব্লিউ ঋণের সুদের হারের জন্য দুটি বিকল্পও অফার করেছে।

ঋণ পরিশোধের সময়কাল তারা নির্ধারণ করেছে ২০ বছর। এরমধ্যে ৩১টি সমপরিমাণ অর্ধ-বার্ষিক কিস্তিসহ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডের সুবিধাও রাখা হয়েছে।

একজন ইআরডি কর্মকর্তা বলেন, ঋণটি জার্মান সরকারের পক্ষ থেকে কেএফডব্লিউ কর্তৃক প্রদত্ত ৯৫.৫ মিলিয়ন ইউরোর একটি অর্থায়ন প্যাকেজের অংশ।

ইআরডি-র ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস (এফএবিএ) শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "যদিও পূর্ববর্তী কেএফডব্লিউ ঋণের সুদের হার ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ, বর্তমান অফারে ২.৭৩ শতাংশ সুদের হার রাখার কথা বলা হয়েছে। এ বিষয় আলোচনা করা যেতে পারে।"

এফএবিএ উইং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ঋণের জন্য ভাসমান সুদের হার বিবেচনা করার পরামর্শ দিয়েছে, তিনি যোগ করেন।

 

 

Related Topics

টপ নিউজ

ইআরডি / ইডকল / নবায়নযোগ্য শক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net