Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 May, 2026, 05:00 pm
Last modified: 24 May, 2026, 05:07 pm

Related News

  • লক্ষ্যমাত্রার অর্ধেকে বৈদেশিক ঋণের ছাড় ও প্রতিশ্রুতি, বাড়ছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

অর্থবছরের ১০ মাসে বিদেশি ঋণের ছাড় ও প্রতিশ্রুতিতে বড় ঘাটতি, বেড়েছে পরিশোধের চাপ

জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ছাড় হয়েছে মাত্র ৪.২৩৬ বিলিয়ন ডলার, যা মোট লক্ষ্যমাত্রার ৫৩.৮৪ শতাংশ।
টিবিএস রিপোর্ট
24 May, 2026, 05:00 pm
Last modified: 24 May, 2026, 05:07 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বৈদেশিক ঋণের অর্থছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) লক্ষ্যমাত্রার তুলনায় ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি—উভয়ই উল্লেখযোগ্য হারে কমেছে। তবে এর বিপরীতে বেড়েছে আগের নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ।

রোববার (২৪ মে) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ চিত্র পাওয়া গেছে।

ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থছাড়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭.৮৬৮ বিলিয়ন ডলার। তবে অর্থবছরের ১০ মাস পার হলেও লক্ষ্যমাত্রার অর্ধেকের সামান্য বেশি অর্জিত হয়েছে। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ছাড় হয়েছে মাত্র ৪.২৩৬ বিলিয়ন ডলার, যা মোট লক্ষ্যমাত্রার ৫৩.৮৪ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় অর্থছাড়ের হার কমেছে ১৮ শতাংশ। গত অর্থবছরের এই ১০ মাসে উন্নয়ন সহযোগীরা ৫.১২৮ বিলিয়ন ডলারের অর্থ ছাড় করেছিল।

ঋণ ছাড়ের পাশাপাশি নতুন ঋণের প্রতিশ্রুতির ক্ষেত্রেও বড় ধীরগতি দেখা যাচ্ছে। চলতি অর্থবছরে ৬.৭১৫ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এপ্রিল পর্যন্ত ১০ মাসে প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ২.৮০৭ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার মাত্র ৪১.৮৪ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ে ৪.২৫৯ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি আদায় হয়েছিল। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ।

এদিকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের ব্যয় বেড়েই চলেছে। ইআরডির প্রতিবেদন অনুসারে, গত অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে উন্নয়ন সহযোগীদের ৩.৫০৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৮০২ বিলিয়ন ডলারে। অর্থাৎ, গত বছরের তুলনায় ঋণ পরিশোধের হার ৮.৪১ শতাংশ বেড়েছে।

Related Topics

টপ নিউজ

ইআরডি / বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি / ঋণ / ঋণ ছাড় / ঋণ পরিশোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • লক্ষ্যমাত্রার অর্ধেকে বৈদেশিক ঋণের ছাড় ও প্রতিশ্রুতি, বাড়ছে পরিশোধের চাপ
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net