Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ঈদের দিনে গরু বেচাকেনা চলছে গাবতলী হাটে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2022, 01:40 pm
Last modified: 10 July, 2022, 01:44 pm

Related News

  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল
  • ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  

ঈদের দিনে গরু বেচাকেনা চলছে গাবতলী হাটে 

গতকাল থেকে রাজধানীতে হাটে ছোট গরুর সংকট ছিল। এ সংবাদ পেয়ে রাতেই পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে গরু নিয়ে এসেছেন হাটে।  
টিবিএস রিপোর্ট
10 July, 2022, 01:40 pm
Last modified: 10 July, 2022, 01:44 pm

ঈদের দিন ভোর থেকেই বেচাকেনা চলছে গাবতলী হাটে। সকাল ১০ টা থেকে বেলা ১১ টা ২০ পর্যন্ত হাট ঘুরে দেখা গেছে ক্রেতারা ভির করছেন হাটে। 

ক্রেতারা বলছে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি থাকায় তারা কিনতে পারেননি। এখন ঈদের দিন এসেছেন কিনতে। 

কেরানিগঞ্জ থেকে গাবতলী হাটে এসেছেন আব্দুল মজিদ। ভোর ৬ টায় এসেছেন কিন্তু এখন পছন্দের গরু কিনতে পারছেন না।

আব্দুল মজিদ বলেন, দুই দিন ধরে রাজধানীর বিভিন্ন হাটে ঘুরছি, বিক্রেতা ছোট গরুর দামই ছাড়ছেন না। 

"গত বছর যে গরু কিনেছি ৪০ হাজার টাকায় এবার সে গরু দাম চায় ৬৫ হাজার টাকা।"

রাজধানীর বংশাল এলাকা থেকে আনোয়ারা বেগম তার মেয়েকে নিয়ে হাটে এসেছেন। আনোয়ারা বলেন, দাম বেশি থাকায় আগে কিনতে পারিনি। ভোরে এসেছি এখন বেলা ১১ টা বাজে কিনতে পারছি না।  

গতকাল থেকে রাজধানীতে হাটে ছোট গরুর সংকট ছিল। এ সংবাদ পেয়ে রাতেই পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে গরু নিয়ে এসেছেন হাটে।  

আলমগির হোসেন বলেন, রাত ১০ টায় মানিকগঞ্জ থেকে ১০ টি গরু নিয়ে এসেছি। সবগুলো এক লাখের নিচে দাম ছিল।

সুরুজ মিয়া মানিকগঞ্জ থেকে ৪ টি গরু এনেছেন ২ টি বিক্রি করেছেন। রাত ১০ টায় রওয়ানা দিয়ে হাটে এসেছেন রাত ৩ টায়। 

তিনি বলেন, বাজারে ছোট গরুর সংকটের খরব শুনে চারটি গরু ২ লাখ ১০ হাজার টাকায় কিনে বিক্রি করতে এসেছি। কিন্তু এখন দাম স্বাভাবিক। তাই আমার তেমন লাভ থাকবে না। দুইটি ১ লাখ ৬ হাজার টাকায় বিক্রি করেছি। গতকাল উত্তরা হাটে ৪ টি গরু বিক্রি করেছিলাম সেখানে ৫০ হাজার লাভ ছিল। 

মিরপুর থেকে মোহম্মদ রাজু হাট থেকে দুইটি গরু কিনেছেন। রাজু বলেন, দুই দিন এ হাটে এসেছিলাম দাম বেশি থাকায় কিনতে পারি নি। এখন দুইটি গরু কিনলাম। একটি ৯০ হাজার ৫০০ টাকা, অন্যটি ৯৫ হাজার টাকা। এমন গরু গতকাল এক লাখ ২০ হাজার ছিল । 

গাবতলী গরুর হাট ঘুরে দেখা গেছে হাট প্রায় ফাঁকা । তবে শেষ মুহূর্তেও বাড়েনি বড় গরুর দাম। বড় আকারের ১০০ টির মতো গরু রয়েছে। 

রাজশাহী থেকে ৪ টি গরু এনেছেন মোহম্মদ এনামুল। সব গুলো গরু বড় আকারের। ৩ টি বিক্রি হলেও একটি এখনও বিক্রি করতে পারেননি তিনি। এনামুল বলেন, এবার বড় গরুর দাম কম ছিল। যে ৩টি গরু বিক্রি করেছি তাতে লাভ থাকবে না।  ১৬ মণ ওজনের যে গরুটি অবিক্রিত রয়েছে সেটার দাম সকালেও ৪ লাখ বলেছে বলে জানান এনামুল। 

তিনি বলেন, ৪ লাখ ৫০ হাজার হলে বিক্রি করবো। 

বেলা ১১ টার দিকে ৩ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনেছেন মোহম্মদ তাহের। তিনি মগবাজার এলাকা থেকে এসেছেন।

তিনি বলেন, গতকাল তো এমন গরুর দামই বলা যায়নি। আর বিক্রেতা আউব আলী বলেন একটি গরুই এনেছিলাম। গতকাল ৬ লাখ বলেছিল দেইনি। আমার গরুটি বিক্রি করে লস হয়েছে। 

হাট থেকে অনেককে ছাগলও কিনে নিয়ে যেতে দেখা গেছে। তবে ছাগলের দাম স্বাভাবিক ছিল বলে জানান ক্রেতারা।

Related Topics

টপ নিউজ

ঈদ / গাবতলী কোরবানি পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ঈদের সময় সড়কে খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের
  • ঈদ মৌসুম ঘনিয়ে এলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলা ব্যবসায় মন্দা
  • ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল
  • ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net