Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
‘ডিসেম্বরে দেশের শতভাগ মানুষ বিদ্যুতে আলোকিত হবে’

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
15 February, 2020, 06:10 pm
Last modified: 15 February, 2020, 06:16 pm

Related News

  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ

‘ডিসেম্বরে দেশের শতভাগ মানুষ বিদ্যুতে আলোকিত হবে’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সরকারি ও বেসরকারি প্ল্যান্ট পরির্দশন শেষে এ কথা বলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
15 February, 2020, 06:10 pm
Last modified: 15 February, 2020, 06:16 pm

বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে তারা প্রস্তুত রয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সরকারি-বেসরকারি প্ল্যান্টগুলো পরির্দশন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের সবগুলো উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য আমরা প্রস্তুত। প্রধানমন্ত্রী সময় দিলে কিছুদিনের মধ্যে বাকি উপজেলাগুলোতে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হবে। আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে পারব।”

বিদ্যুৎ সচিব আরও বলেন, “দেশের ৯৬ ভাগ মানুষের কাছে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শতভাগ মানুষকে আমরা বিদ্যুতের আওতায় আনব। কয়েকদিন আগে সাতটি জেলা ও ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।”

দেশে বিদ্যুতের যে চাহিদা, তার পুরোটাই সরকার উৎপাদন করতে সক্ষম বলে জানান তিনি।

“মানুষকে আমরা বিদ্যুৎ দিয়ে আলোকিত করব। সেজন্য যে পরিমাণ বিদ্যুতের চাহিদা, আমরা তার পুরোটাই উৎপাদন করতে পারছি। এখন আমাদের চ্যালেঞ্জ হলো উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন করে বিতরণ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া। আমাদের যেহেতু কিছু পুরনো জিনিস আছে সেগুলোর জন্য আমাদের উৎপাদন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। সেটার সমাধানে জন্য আমরা কাজ করছি। আমরা আশা করছি সবাইকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারব।”

এ সময় বিদ্যুৎ সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এম.এম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (কারিগরি) এ.কে.এম ইয়াকুব, নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) ক্ষিতিশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র / বিদ্যুৎ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • রূপপুরে আজ জ্বালানি লোডিং, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net