আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
কারিগরি ত্রুটির কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। রাত ৯টার মধ্যে এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট মিলিয়ে মোট ৯২১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আজ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে দ্বিতীয় ইউনিটটি আবার গ্রিডে যুক্ত হয়েছে।
তিনি বলেন, 'আমরা এই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকে মোট ৯২১ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি।'
