Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
৩ দিনে প্রায় সব সবজির দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2021, 11:50 am
Last modified: 07 November, 2021, 02:26 pm

Related News

  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম

৩ দিনে প্রায় সব সবজির দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা

জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ায় বেড়ে গেছে ট্রাক ভাড়াও। ফলে বেড়ে গেছে পরিবহন খরচ, যার প্রভাবে সবজির দাম বেড়ে গেছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে।
টিবিএস রিপোর্ট
07 November, 2021, 11:50 am
Last modified: 07 November, 2021, 02:26 pm

ছবি: টিবিএস

চলমান পরিবহন ধর্মঘটের কারণে তিন দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে বেড়ে গেছে। 

সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দেওয়ায় বেড়ে গেছে ট্রাক ভাড়াও। ফলে বেড়ে গেছে পরিবহন খরচ, যার প্রভাবে সবজির দাম বেড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৮০ টাকা করে।

কারওয়ান বাজারের সবজির আড়তদার মো. ফয়েজ উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কুষ্টিয়া থেকে কাঁচামাল আনতে বস্তা প্রতি ৫০ টাকা খরচ বেড়েছে। তাতে কেজি প্রতি খরচ বেড়েছে ১ টাকা।

মগবাজারের বিক্রেতা মো. হাসিবুল ইসলাম বলেন, 'তিন দিন আগে  ৫ কেজি ঢ্যাঁড়শ ২০০ টাকা পাইকারি কিনেছি। সেই ঢ্যাঁড়শ আজ ২৫০ টাকা। করলা ছিল ৫ কেজি ৩০০ টাকা, আজকে কিনলাম ৩৫০ টাকা।  সব সবজিতে কেজি প্রতি পাইকারি কিনতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে।'

পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে বলে জানান কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা সহিদুল ইসলাম। তিনি বলেন, 'পাবনা থেকে সিম এনেছি। আগে ৫ টনের ট্রাক ভাড়া ছিল ১৬ থেকে ১৮ হাজার, এখন লাগছে ২৪ থেকে ২৫ হাজার টাকা। তারপরও ট্রাক পাচ্ছি না।'

Prices of #vegetables going up in #Bangladesh following strike over #FuelPrice hike

Read more- https://t.co/KCMMGPFvrp pic.twitter.com/aVHtYvM4Gw— The Business Standard (@tbsnewsdotnet) November 7, 2021

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা আলমগির বলেন, 'পাইকারি প্রতি ডিমের দাম ১ টাকা বেড়েছে। ৭৮০ টাকায় ১০০ ডিম কিনতাম, এখন ৮৮০ টাকা।'

তিনি জানান, প্রতি ডজন ডিম এখন ১১৫ টাকায় বিক্রি করছেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রোববারও পালিত হচ্ছে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট। এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে শাকসবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিক্রেতা ও বিশেষজ্ঞরা। সে আশঙ্কা সত্য প্রমাণ করে দুদিন ধরে চড়া যাচ্ছে সবজির দাম।

Related Topics

টপ নিউজ

কাঁচাবাজার / পরিবহন ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ঈদ সামনে রেখে ঢাকায় বেড়েছে পোলাও চাল, রসুন, মাছ ও মুরগির দাম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net