Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
২৪ কোটি ৫৪ লাখ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা হয়েছে: সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস 
01 September, 2021, 09:35 pm
Last modified: 01 September, 2021, 09:39 pm

Related News

  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

২৪ কোটি ৫৪ লাখ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা হয়েছে: সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ২৪ কোটি ৫৪ লক্ষ ৫২ হাজার ৭শ’ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থার পাশাপাশি দেশে দেশে ৩০ আগস্ট ২০২১ পর্যন্ত মজুদ ভ্যাকসিনের পরিমাণ এক কোটি ১৮ লক্ষ ৯৬ হাজার ৩৪৩ ডোজ। 
বাসস 
01 September, 2021, 09:35 pm
Last modified: 01 September, 2021, 09:39 pm
ছবি: বাসস

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বলেছেন, সরকার ইতোমধ্যে সকল মানুষকে টিকা দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে ২৪ কোটি ৫৪ লক্ষ ৫২ হাজার ৭শ' ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করেছে। গত ৩০ আগস্ট পর্যন্ত এ পরিমাণ ডোজ সংগ্রহের হিসাব দেন তিনি।  

প্রধানমন্ত্রী এদিন একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান। এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী জানান, ২৪ কোটি ৫৪ লক্ষ ৫২ হাজার ৭শ' ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থার পাশাপাশি দেশে দেশে ৩০ আগস্ট ২০২১ পর্যন্ত মজুদ ভ্যাকসিনের পরিমাণ এক কোটি ১৮ লক্ষ ৯৬ হাজার ৩৪৩ ডোজ। 

তিনি বলেন, 'বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা হিসেবে বিনামূল্যে টিকা প্রদানের বিষয়টিকে তাঁর সরকার অগ্রাধিকার প্রদান করে। এ লক্ষ্যে করোনা টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতি প্রাপ্তির পূর্ব থেকেই সরকার টিকা সংগ্রহ ও টিকা প্রদানের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বের সব উৎপাদনকারী সংস্থার সঙ্গেই আমরা যোগাযোগ স্থাপন করেছি, এর মধ্যে কেবল ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সাড়া পাই এবং অগ্রিম টাকা দিয়ে তিন কোটি ডোজ টিকা সংগ্রহের জন্য চুক্তি স্বাক্ষর করি। কিন্তু অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে টিকা প্রাপ্তির কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কেবল চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-ভি থেকে সাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিকা সংগ্রহের নিমিত্তে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। এর মধ্যে সিনেফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এবং স্থানীয়ভাবে উৎপাদনের জন্য সমঝোতা চুক্তিও সই হয়েছে।'

প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেয়া হয়েছ। সিনোফার্ম থেকে প্রদত্ত সিডিউল অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে প্রতি মাসে ২ কোটি হিসাবে আগামী ডিসেম্বর পর্যন্ত মোট ৬ কোটি টিকা পাওয়া যাবে। 

চলমান টিকা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সব বিভাগীয় সদর, জেলা সদর ও উপজেলা সদরে অবস্থিত ৬৭৩টি টিকা কেন্দ্রের মাধ্যমে জনগণকে টিকা প্রদান করা হচ্ছে। টিকা কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত করা হয়েছে। টিকা প্রদানে প্রয়োজনীয় জনবলকেও ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / জাতীয় সংসদ / কোভিড-১৯ টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net