Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
১৫ হাজার স্কুল আর কখনো খুলবে না

বাংলাদেশ

মীর মোহাম্মদ জসিম
15 September, 2021, 05:00 pm
Last modified: 15 September, 2021, 05:16 pm

Related News

  • বছরে ৯ মাসই থাকে পানির নিচে, তবু প্রতিকূলতা জয় করে হাওরের বুকে শিক্ষার আলো ছড়াচ্ছে এই স্কুল
  • ‘পানি আসছে, দৌড়াও’: যেভাবে এক ব্যক্তির চিৎকারে বেঁচে গেল নেপালের স্কুলে থাকা ৩৭০ জন
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  

১৫ হাজার স্কুল আর কখনো খুলবে না

মহামারির ধাক্কায় ২৫ লক্ষ শিক্ষার্থী নিয়ে ১৫ হাজার স্কুল চিরতরে বন্ধ হয়ে গেছে।
মীর মোহাম্মদ জসিম
15 September, 2021, 05:00 pm
Last modified: 15 September, 2021, 05:16 pm

হাইলাইটস

  • মহামারির আগে ৬০ হাজার স্কুল, কিন্ডারগার্টেন ছিল
  • এসব স্কুলে ১ কোটি ছাত্র ও ১০ লক্ষ শিক্ষক-কর্মচারী ছিল
  • ২৫ লক্ষ শিক্ষার্থী নিয়ে ১৫ হাজার স্কুল চিরতরে বন্ধ হয়ে গেছে
  • স্কুল খোলার পরও চলছে আংশিক কার্যক্রম, শিক্ষার্থী উপস্থিতি কম
  • ১৫০০ কোটি টাকা ঋণ চেয়েছে স্কুলগুলো, না করে দিয়েছে সরকার 

মহামারির কারণে গত বছরের মার্চ থেকে দেশের আর সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ ছিল ঢাকার গুলশানের লন্ডন ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিও। এ সময় ৩০ লাখ টাকা লোকসান দিয়ে এ বছরের মার্চে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানটি।

স্কুলের মালিক এবং প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ঢাকা ছেড়ে জামালপুরে তার পৈতৃক বাড়িতে চলে যান। রাজধানী ছাড়ার আগে তিনি তার স্কুলের ৩৫০ প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীকে অন্য স্কুলে ভর্তি হতে বলেন। যদিও তিনি জানতেন, শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে নতুন কোথাও ভর্তি হওয়াটা সহজ হবে না।

ঢাকার এই স্কুলের মতো অর্থসঙ্কটে বন্ধ হয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের ভিশন ইন্টারন্যাশনাল স্কুলও। চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় স্কুলটি। ফলে অনিশ্চিত হয়ে পড়ে স্কুলটির ৪৫০ শিক্ষার্থীর ভাগ্য।

এভাবে মহামারির কারণে সারা দেশে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে প্রায় ১৫ হাজার বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ২৫ লাখ। গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের তালা খুললেও, তালা খোলেনি এসব স্কুলের।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের সভাপতি ইকবাল বাহার চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মহামারির আগে কিন্ডারগার্টেনের সংখ্যা ছিল ৬০ হাজার। এসব স্কুলে প্রায় ১ কোটি ছাত্র এবং ১০ লাখ শিক্ষক ও কর্মচারী ছিল।

ইকবাল বাহার জানান, অবশিষ্ট ৪৫ হাজার কিন্ডারগার্টেন ফের খুলতে পারলেও শিক্ষার্থী উপস্থিতি ৬০ শতাংশের চেয়ে কম। স্বাভাবিক পরিস্থিতিতে নিয়মিত উপস্থিতির হার গড়ে ৯০%-৯৫% ছিল।

তিনি বলেন, 'আমাদের অনেক শিক্ষার্থী পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে চলে গেছে। কেউ কেউ শিশু শ্রমিক হয়েছে, আবার অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে।'

ইকবাল বাহার আরও বলেন, অর্ধেক শিক্ষক অন্য পেশায় চলে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও গুরুতর শিক্ষক সংকটে ভুগছে। 

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বেসরকারি স্কুল ফুলকুঁড়ির প্রধান শিক্ষক মো. তাকবীর টিবিএসকে জানান, স্কুল ফের চালু করলেও শিক্ষক সংকটের কারণে তিনি ঠিকমতো শিক্ষা কার্যক্রম চালাতে পারছেন না।

তিনি বলেন, কয়েকজন স্নাতকোত্তীর্ণকে আমার স্কুলে যোগ দিতে বলেছিলাম। কিন্তু বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরির নিরাপত্তা নেই, এ কথা বলে তারা আমাকে ফিরিয়ে দিয়েছেন। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল মিজানুর রহমান সরকার বলেন, ১০ লাখ শিক্ষক ও কর্মচারী এত কষ্টে দিনাতিপাত করেছেন যে, তাদের অনেককেই বেঁচে থাকার জন্য দিনমজুরের হিসেবে কাজ করতে হয়েছে।

কিন্ডারগার্টেনগুলোকে ১৫০০ কোটি টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা নেই
শিক্ষকদের মতে, ১২ সেপ্টেম্বর ফের চালু হওয়া অর্ধেক বেসরকারি স্কুলগুলোর অন্তত অর্ধেক স্কুলই আর্থিক চাপের কারণে আংশিক কার্যক্রম চালাচ্ছে। তাদের আশঙ্কা, আংশিক কার্যক্রমের ফলে পাঠদান ও শিক্ষাকে বাধাগ্রস্ত করবে।

মহামারির ধাক্কা সামলানোর জন্য বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলো সরকারের কাছে ১ হাজার ৫০০ কোটি টাকার সফট-লোন দাবি করেছে।

ইকবাল বাহার চৌধুরী বলেন, 'মূলধন হারিয়ে অনেক স্কুল ভাড়া করা ছোট ঘরে স্থানান্তরিত হয়েছে। কিন্তু সেখানে অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন। সেজন্যই আমরা ঋণ চেয়েছি।'

শিক্ষকরা বলেন, সংকীর্ণ কক্ষে স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্ভব হবে না।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল মিজানুর রহমান সরকার বলেন, 'আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ওপর টাকা খরচ করাটা কঠিন হয়ে পড়েছে।'

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক টিবিএসকে জানান, শিক্ষা মন্ত্রণালয় লার্নিং রিকভারি প্ল্যান তৈরিতে ব্যস্ত। এই মুহূর্তে বেসরকারি স্কুলগুলোকে সাহায্য করার কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সরকারকে অবশ্যই বেসরকারি স্কুলগুলোকে আর্থিক সহায়তা দিতে হবে। নইলে চূড়ান্ত ক্ষতির শিকার শেষ পর্যন্ত শিক্ষার্থীরাই হবে।

Related Topics

টপ নিউজ

স্কুল / স্কুল খোলা রাখা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • বছরে ৯ মাসই থাকে পানির নিচে, তবু প্রতিকূলতা জয় করে হাওরের বুকে শিক্ষার আলো ছড়াচ্ছে এই স্কুল
  • ‘পানি আসছে, দৌড়াও’: যেভাবে এক ব্যক্তির চিৎকারে বেঁচে গেল নেপালের স্কুলে থাকা ৩৭০ জন
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net