Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
১/১১ মতো ঘটনার পুনরাবৃত্তির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
30 September, 2019, 12:00 pm
Last modified: 30 September, 2019, 12:13 pm

Related News

  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পর পোস্টটি ডিলিট করবেন: সালাহউদ্দিন
  • সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ ও আরেকটি ১/১১-এর পথ তৈরি না করার বিষয়ে সতর্ক করলেন হাসনাত
  • বিএনপি, গণতন্ত্র ও বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হচ্ছে: তারেক

১/১১ মতো ঘটনার পুনরাবৃত্তির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন, বাংলাদেশে আর ১ / ১১-এর মতো পর্ব হবে না এবং এজন্য যা যা প্রয়োজন তার সবই তিনি করবেন বলে জানান।
ইউএনবি
30 September, 2019, 12:00 pm
Last modified: 30 September, 2019, 12:13 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেছেন, দেশে ১/১১ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই। কারণ তার সরকার কঠোরভাবে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, "আমরা আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি, যাতে ১/১১ মতো কোনও ঘটনা দেশে আর ঘটতে না পারে। আমি আপনাদের বলতে পারি ১/১১ মতো কোনো পরিস্থিতির প্রয়োজন নেই।"

"যদি কোনো অন্যায় কিছু হয় কে করেছে সেটা দেখা হবে না, এমনকি আমার দলের লোক হলেও আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। শুদ্ধি অভিযান নিজ বাড়ি থেকেই শুরু করা উচিত…।"

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে (স্থানীয় সময়) নিউ নিয়র্ক ত্যাগের আগের সেখানে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন, বাংলাদেশে আর ১ / ১১-এর মতো পর্ব হবে না এবং এজন্য যা যা প্রয়োজন তার সবই তিনি করবেন বলে জানান।

তিনি বলেন, "কিছু মানুষ আছে যারা ধনসম্পদ দেখাতে (শোয়িং অফ) অভ্যস্ত, যা তারা হঠাৎ করে পেয়েছেন। সমাজের এই শ্রেণির লোকদের একটা ধাক্কা দেয়া প্রয়োজন।"

শেখ হাসিনা জানান, তিনি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন এবং তিনি সর্বদা তাদের কল্যাণ নিয়েই ভাবেন।

তিনি বলেন, দীর্ঘকাল ক্ষমতায় থাকার কারণে তার দল বা সমাজে কোনও খারাপ প্রভাব না ফেলতে তাদের সতর্ক থাকতে হবে। "আমি এটিকেও সামাল দিতে চাই। এজন্যই আমি এই অভিযান পরিচালনা করছি (দুর্নীতির বিরুদ্ধে)।"

প্রধানমন্ত্রী বলেন, অভিযানের কারণে একাংশ অসন্তুষ্ট হতে পারে তবে এটা তার কাছে তেমন গুরুত্ববহ করে না। "তাদের জন্য আমার কোনো মায়া নেই। কারণ আমি চাই দেশের প্রতিটি মানুষ সুখী হোক এবং আরও উন্নত জীবনযাপন করুক।"

"(রাজনৈতিক) সুবিধা গ্রহণ করে কিছু লোক সমাজকে কলুষিত করবে এমনটা হতে দেয়া যায় না। এটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং, আমি পদক্ষেপ নিচ্ছি," যোগ করেন তিনি।

দেশে সাম্প্রতিক ক্যাসিনো বিরোধী অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার সামগ্রী আমদানির আওতায় জুয়া খেলার যন্ত্রপাতি দেশে প্রবেশ করতে পারে তা তাদের কাছে অকল্পনীয় ছিল।

এর আগে তিনি বলেন, "সরকার দেশের যে কোনও সম্ভাব্য নৈরাজ্যকর পরিস্থিতি এড়াতে জঙ্গিদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছিল এবং সে অভিযানে সাফল্য অর্জন করেছে। মাদকের বিরুদ্ধে অভিযান এখনও চলছে, আমরা প্রায় সফল হয়েছি ... এখন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি।’

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ১/১১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পর পোস্টটি ডিলিট করবেন: সালাহউদ্দিন
  • সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ ও আরেকটি ১/১১-এর পথ তৈরি না করার বিষয়ে সতর্ক করলেন হাসনাত
  • বিএনপি, গণতন্ত্র ও বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হচ্ছে: তারেক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net