Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ ও আরেকটি ১/১১-এর পথ তৈরি না করার বিষয়ে সতর্ক করলেন হাসনাত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 May, 2025, 05:00 pm
Last modified: 22 May, 2025, 05:04 pm

Related News

  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ ও আরেকটি ১/১১-এর পথ তৈরি না করার বিষয়ে সতর্ক করলেন হাসনাত

হাসনাত লেখেন, ‘রাজনৈতিক সালিশির মাধ্যমে কেউ আবার ‘১/১১’-এর পথ তৈরি করছে কি না, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।’
টিবিএস রিপোর্ট
22 May, 2025, 05:00 pm
Last modified: 22 May, 2025, 05:04 pm
হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে রাজনৈতিক সালিশির ক্ষমতা প্রদান করে আরেকটি '১/১১'-এর পথ তৈরি না করার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ (২২ মে) তিনি এক ফেসবুক পোস্টে এ কথা জানান। একই সঙ্গে এনসিপিপন্থী বলে অভিযোগ তুলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানানোয় বিএনপি নেতা ইশরাক হোসেনের সমালোচনা করেন তিনি।

হাসনাত লেখেন, 'সেনাবাহিনী সব সময় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক প্রহরীর ভূমিকা পালন করেছে। দেশের প্রয়োজনে ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা যুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব। কিন্তু ২০২৪ সালের অভ্যুত্থানের পেছনে যে গণতান্ত্রিক অধিকার ও সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের আকাঙ্ক্ষা, সেখানে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।'

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানের পর তিনি এমন মন্তব্য করেন।

হাসনাত লেখেন, 'রাজনৈতিক সালিশির মাধ্যমে কেউ আবার '১/১১'-এর পথ তৈরি করছে কি না, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।'

তিনি আরও লেখেন, 'আমাদের সাব-কনশাস মাইন্ডে [অবচেতন মনে] আর্মিকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। আমরা এখনো ওয়ান-ইলেভেনের ইতিহাস ভুলে যাইনি, এখনো তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে।'

এনসিপি নেতার দাবি, পরিকল্পিতভাবে এনসিপিকে 'নির্বাচনবিমুখ' দল হিসেবে চিত্রিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল (২১ মে) দলীয় অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন।

হাসনাত লেখেন, 'প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সীমা দিয়েছেন, আমরা তা সমর্থন করেছি। এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। তবে একই সঙ্গে আমরা বিচার ও সংস্কারের দাবিও জানিয়েছি।'

তিনি আরও জানান, উপদেষ্টা মাহফুজ আলম ১০ মে একই বক্তব্য দিয়েছেন।

হাসনাত লেখেন, 'ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে—মাহফুজ ভাই এ বক্তব্য আগেই দিয়েছেন।'

তবে একই সময়ে 'ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান'—এমন গুজব ছড়িয়ে নেতিবাচক প্রচারণাও চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত প্রশ্ন তোলেন, 'যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের অংশ, সেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কেন চাওয়া হচ্ছে?'

তিনি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে সব রাজনৈতিক দলের ঐক্য চেয়েছেন।

হাসনাত লেখেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমাদের চিরকাল কৃতজ্ঞতা থাকবে। আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে দ্রুত নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো বড় দলের পক্ষ থেকে এই দাবির প্রতি অবহেলা আমাদের ব্যথিত করে।'

তিনি আরও লেখেন, 'যদি আমরা নিজেরাই বিভক্তির পথে যাই, তবে অন্যরা তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ পেয়ে যাবে। বিদেশি হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সম্ভাবনাকে হুমকির মুখে ঠেলে দেবেন না।'
 

Related Topics

টপ নিউজ

এনসিপি / হাসনাত আবদুল্লাহ / জাতীয় নাগরিক পার্টি / ১/১১ / বাংলাদেশ সেনাবাহিনী / সতর্কতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net