Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
হিলি দিয়ে আজ আসছে ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশ

ইউএনবি
19 September, 2020, 11:05 am
Last modified: 19 September, 2020, 11:09 am

Related News

  • বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
  • পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • বেনাপোল দিয়ে তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি, কমছে দাম

হিলি দিয়ে আজ আসছে ভারতীয় পেঁয়াজ

শুক্রবার রাতে ভারতের নয়াদিল্লীতে বৈঠক শেষে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনবি
19 September, 2020, 11:05 am
Last modified: 19 September, 2020, 11:09 am
ফাইল ছবি।

দিনাজপুরের হিলি সীমান্তে আটকে থাকা পেঁয়াজের চালান অবশেষে বাংলাদেশে পাঠানোর অনুমতি দিয়েছে ভারত সরকার।

শুক্রবার রাতে ভারতের নয়াদিল্লীতে বৈঠক শেষে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে আজ শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে।

শনিবার হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, 'ভারত থেকে শুধুমাত্র ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজগুলো রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। গতকাল রাতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সেখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এর ফলে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে।'

আমদানি করা এ পেঁয়াজ দেশে আসলে বাজারে নিত্যপণ্যটির দাম অনেকটা কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।

হারুন উর রশিদ আরও বলেন, '১৪ সেপ্টেম্বরের পরে যেসব পেঁয়াজের এলসি করা হয়েছে, সেসব পেঁয়াজও রপ্তানি করার জন্য ভারতের ব্যবসায়ীদের কাছে দাবি জানিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন।'

গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে হিলি স্থলবন্দরের ভারতীয় অংশে পেঁয়াজ বোঝাই ২৫০-৩০০ ট্রাক আটকা পড়ে।

এদিকে, ভারত থেকে আমদানি না হওয়ায় বন্দরের বাজারগুলোতে পেঁয়াজের দামে বড় ধরনের প্রভাব পড়ে। কেজি প্রতি ৪০ টাকার পেঁয়াজ এক লাফে ৬৫-৭০ টাকায় উঠে যায়।  
 
Related Topics

টপ নিউজ

হিলি স্থলবন্দর / পেঁয়াজ আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
  • পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই
  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • বেনাপোল দিয়ে তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি, কমছে দাম

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net