Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
হিন্দু মহাজোটের নেতা গোবিন্দকে গ্রেপ্তারের দাবি সাংসদ বাহাউদ্দিনের  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2021, 10:00 am
Last modified: 19 October, 2021, 03:33 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • ভারতে হিন্দু মন্দিরের প্রথাকে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ দাবি করে অপপ্রচার

হিন্দু মহাজোটের নেতা গোবিন্দকে গ্রেপ্তারের দাবি সাংসদ বাহাউদ্দিনের  

এমপি বলেন, "মুসলিম মৌলবাদীরা যেমন দেশে সংঘাত ছড়াচ্ছে, হিন্দু মৌলবাদীরাও তেমনি দেশে সংঘাত ছড়াচ্ছে"।
টিবিএস রিপোর্ট
19 October, 2021, 10:00 am
Last modified: 19 October, 2021, 03:33 pm
ছবি- প্রথম আলোর সৌজন্যে

গতকাল সোমবার (১৮ অক্টোবর) ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহতের ডাক দিয়ে কুমিল্লায় গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় অনুষ্ঠিত গণজমায়েত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম, আব্দুল আলিম কাঞ্চন, ডা. মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিক উল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্তরঞ্জন ভৌমিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর কৃষক লীগের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক লীগের আহ্বায়ক এম এ কাইয়ুম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস প্রমুখ। 

ছবি-টিবিএস

সভায় এমপি বাহার বলেন, "এর আগেও কুমিল্লায় নানাভাবে সম্প্রতি বিনষ্টের চেষ্টা চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমরা তাদের প্রতিহত করেছি। এবার আবার কুমিল্লায় ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে, তবে এখানকার হিন্দু-মুসলমান ভাই ও প্রশাসনের দৃঢ়তায় কুমিল্লায় প্রাণহানির ঘটনা ঘটেনি"। 

এমপি বলেন, "মুসলিম মৌলবাদীরা যেমন দেশে সংঘাত ছড়াচ্ছে, হিন্দু মৌলবাদীরাও তেমনি দেশে সংঘাত ছড়াচ্ছে। তেমনই একজন গোবিন্দ প্রামাণিক। সে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাকে গ্রেপ্তার করা হোক"।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ আ.ক.ম বাহাউদ্দিন রাতে দৈনিক প্রথম আলোকে জানান, "গোবিন্দ প্রামাণিক পূজামণ্ডপে হামলার পর কুমিল্লায় এসেছেন। কে কে এই কাজ করেছেন, তা তিনি বিভিন্ন মন্দির ও মণ্ডপে গিয়ে বলেছেন। তিনি সারা দেশের এজেন্ট। তাকে ধরলে সব বেরিয়ে আসবে। আমি ইউটিউবে দেখেছি, গোবিন্দ প্রামাণিক কুমিল্লা নিয়ে কথা বলেছেন। তাই আমি আজকের টাউন হলের গণজমায়েত অনুষ্ঠানে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি"। 

অন্যদিকে গোবিন্দ প্রামাণিক দৈনিক প্রথম আলোকে বলেন, "উনি এলাকার সাংসদ, ওই এলাকার জনগণকে রক্ষা করার দায়িত্ব তার। এলাকার লোকজন বলেছেন, সাংসদ এতটাই প্রভাবশালী যে বিএনপি–জামায়াত মানববন্ধন করতে পারে না। এই অবস্থায় ওনার অবহেলা ছাড়া এ ঘটনা ঘটতে পারে না"।     
 
Related Topics

টপ নিউজ

সাম্প্রদায়িক উস্কানি / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • ভারতে হিন্দু মন্দিরের প্রথাকে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ দাবি করে অপপ্রচার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net