Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধনে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বাংলাদেশ

মেহেদী আল আমিন
06 May, 2021, 03:45 pm
Last modified: 06 May, 2021, 03:54 pm

Related News

  • কক্সবাজার থেকে এভারেস্ট: যেভাবে ৮৪ দিনে ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করলেন শাকিল
  • সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা জোরদারে সাত দফা সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
  • ‘মার্চ ফর গাজা’: ঘোষণাপত্র পাঠে শেষ কর্মসূচি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক-চুক্তি বাতিলে মুসলিম দেশগুলোকে আহ্বান
  • জলবায়ু সম্মেলনের জন্য রাস্তা বানাতে আমাজনে ১০ হাজার একর বন উজাড় ব্রাজিলের
  • একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে: প্রধান উপদেষ্টা

সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষ নিধনে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

অনতিবিলম্বে গাছ কাটা বন্ধ করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন।
মেহেদী আল আমিন
06 May, 2021, 03:45 pm
Last modified: 06 May, 2021, 03:54 pm
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেটে ফেলার জন্য কর্তৃপক্ষের বাছাই করা একটি গাছে শিল্পকর্ম এঁকে রেখেছেন পরিবেশবাদী আন্দোলনকারীরা। ইতোমধ্যেই এই উদ্যানের অনেক গাছ কেটে ফেলা হয়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: মুমিত এম/টিবিএস

পরিবেশবাদীদের আন্দোলন সত্ত্বেও রেস্তোরাঁ নির্মাণের উদ্দেশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা অব্যাহত রেখেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

উদ্যানের সাতটি স্থানে নির্মাণ কাজ চলছে। কংক্রিটের রাস্তা তৈরির জন্যও কেটে ফেলা হচ্ছে গাছ। গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীতে এবং চারুকলা অনুষদ সংলগ্ন দুই স্থানে সারি সারি গাছ কেটে ফেলা হয়।

বর্তমানে এসব জায়গায় নির্মাণাধীন রেস্তোরাঁ কাঠামোও দৃশ্যমান। ছাদ নির্মাণের কাজও প্রায় শেষের পথে।

মঙ্গলবার অনতিবিলম্বে গাছ কাটা বন্ধ করার দাবি জানায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। তরুণ লেখক, শিল্পী, সাহিত্যপ্রেমী এবং চলচ্চিত্র নির্মাতারাও বুধবার একই দাবিতে মানববন্ধন করেন।

তরুণ চলচ্চিত্র নির্মাতা সুজিত সজীব জানান, এখানে প্রায় ৩০০টি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশের বেশি সংখ্যক গাছই ছিল ৩০-৪০ বছর বয়সী।

ছবি: মুমিত এম/টিবিএস

তিনি আরও বলেন, 'আমরা যা-ই করি না কেন, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। মানুষ এখানে বৃক্ষরাজির মাঝে নির্মলতার সন্ধানে আসেন। ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই উদ্যান যদি ধ্বংস হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাণভরে বিশুদ্ধ নিঃশ্বাস নিতে কোথায় যাবে!'

মানববন্ধনে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- গাছ কেটে ফেলার পেছনে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা, উন্নয়নের নামে ভবিষ্যতে গাছ কাটা বন্ধ করা এবং বর্ষাকালে ১০ হাজার চারাগাছ রোপন করা।

ছবি: মুমিত এম/টিবিএস

বাসস্থান হারাচ্ছে কাঠবিড়ালি ও শঙ্খচিল

উদ্যানের বেশ সাধারণ কিন্তু মোহনীয় একটি দৃশ্য হলো গগন শিরিষ গাছ বেয়ে চড়তে কিংবা নামতে থাকা কাঠবিড়ালি। এ ধরনের বহু গাছ এরই মধ্যে কেটে ফেলা হয়েছে।

প্রকৃতিপ্রেমীরা বলছেন, উদ্যানে গগন শিরিষ গাছের সংখ্যা আরও কমতে থাকলে কাঠবিড়ালির সংখ্যাও রাতারাতি হ্রাস পাবে।

দোয়েল, শ্যামা, শালিক, বুলবুলি ও শঙ্খচিলের মতো বিভিন্ন প্রজাতির পাখিও ঢাকার এই কংক্রিটের জঙ্গলে বাসস্থান হারানোর ঝুঁকিতে আছে। অপরিকল্পিত এসব স্থাপনার কারণে উদ্যানের ফার্ন, গুল্ম, মৌমাছি, সাপ, বাঁদুড় ও প্রজাপতির মতো জীববৈচিত্র্যও এখন হুমকির মুখে।

'মানুষ প্রাণীদের এভাবে বিপদে ফেলতে পারে না। আমরা প্রকৃতিকে বিরক্ত না করেই নির্মাণ করতে পারি। কিন্তু সরকার ধ্বংসের পথই বেছে নিয়েছে,' বলেন সজীব।

বাড়তে থাকা তাপমাত্রা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

ছবি: মুমিত এম/টিবিএস

জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এবং চেঞ্জ ইনিশিয়েটিভের সম্মানিত নির্বাহী পরিচালক এম জাকির হোসেন খান বলেন, গাছের সংখ্যা কমলে বৃষ্টিপাতও কমে যাবে। বৃক্ষ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে আবহাওয়া শীতল রাখে।

সবুজায়ন কমে কংক্রিট স্থাপনা বৃদ্ধি পাওয়ায় ঢাকাবাসী তাপদাহের সম্মুখীন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, তারা এক হাজার বৃক্ষ রোপন করবে। সেইসঙ্গে প্রকল্পটির জন্য তারা জনসমর্থনও কামনা করেছে।

ছবি: মুমিত এম/টিবিএস

মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন আন্দোলনের ইতিহাস সংরক্ষণের জন্য সৌধসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে, যাতে তরুণ প্রজন্ম ও বিশ্ব এসব বিষয়ে জানতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্মাণাধীন স্থাপনাও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে।

ছবি: মুমিত এম/টিবিএস

২০১৮ সালের ১ জানুয়ারি শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের ৩০ জুন নাগাদ শেষ হওয়ার সময়সূচী নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটিতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬৫ কোটি ৪৪ লাখ টাকা। এখন পর্যন্ত এই প্রকল্পের পেছনে ৭৪ কোটি টাকা ব্যয় হয়েছে।

Related Topics

টপ নিউজ

পরিবেশ বাঁচাও আন্দোলন / সোহরাওয়ার্দী উদ্যান / বৃক্ষ নিধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • কক্সবাজার থেকে এভারেস্ট: যেভাবে ৮৪ দিনে ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করলেন শাকিল
  • সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা জোরদারে সাত দফা সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
  • ‘মার্চ ফর গাজা’: ঘোষণাপত্র পাঠে শেষ কর্মসূচি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক-চুক্তি বাতিলে মুসলিম দেশগুলোকে আহ্বান
  • জলবায়ু সম্মেলনের জন্য রাস্তা বানাতে আমাজনে ১০ হাজার একর বন উজাড় ব্রাজিলের
  • একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে: প্রধান উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net