Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 February, 2025, 07:25 pm
Last modified: 01 February, 2025, 07:32 pm

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি

একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে: প্রধান উপদেষ্টা

বইমেলায় ৭০৮টি প্রকাশক অংশগ্রহণ করছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ৬০৯টি স্টল স্থাপন করা হয়েছে। গত বছর বইমেলায় মোট ৯৩৭টি স্টল বরাদ্দ করা হয়েছিল ৬৩৫টি প্রতিষ্ঠানের জন্য।
টিবিএস রিপোর্ট
01 February, 2025, 07:25 pm
Last modified: 01 February, 2025, 07:32 pm
রাজধানীর বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আজ (১ ফেব্রুয়ারি) মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, 'একুশের টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদের দুঃসাহসী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ।'

আজ (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী 'অমর একুশে বইমেলা' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এবারের বইমেলার প্রতিপাদ্য 'জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ'।

বইমেলায় ৭০৮টি প্রকাশক অংশগ্রহণ করছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ৬০৯টি স্টল স্থাপন করা হয়েছে। গত বছর বইমেলায় মোট ৯৩৭টি স্টল বরাদ্দ করা হয়েছিল ৬৩৫টি প্রতিষ্ঠানের জন্য।

বইমেলায় ৩৭টি প্যাভিলিয়ন রয়েছে-একটি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। এছাড়া, লিটল ম্যাগাজিন কর্নার সোহরাওয়ার্দী উদ্যানের খোলা মঞ্চের কাছে গাছের নিচে স্থাপিত হয়েছে, যেখানে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিনের স্টল রাখা হয়েছে।

অনুষ্ঠানে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

৫ আগস্ট জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, 'আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে।'

এসময় জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো এবং গুরুতর আহত ছাত্র-জনতা-শ্রমিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, 'বরাবরই একুশে মানে জেগে ওঠা। একুশ মানে আত্মপরিচয়ের সঙ্গে মুখোমুখি হওয়া। একুশ মানে অবিরাম সংগ্রাম। নিজের পরিধিকে আরও অনেক বাড়িয়ে নেওয়া। এবারের একুশের পটভূমিতে আমাদের নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে।'

তিনি বলেন, 'বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি। অর্ধশতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ-অভ্যুত্থানে দেশ পাল্টে দিল।'

একুশ আমাদের মূল সত্তার পরিচয় উল্লেখ করে ড. ইউনূস বলেন, 'একুশ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। একুশ আমাদের পথ দেখায়। মাত্র ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে।'

১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টায় মেলা শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।

Related Topics

টপ নিউজ

অমর একুশে বইমেলা / ড. মুহাম্মদ ইউনূস / প্রধান উপদেষ্টা / বাংলা একাডেমি / সোহরাওয়ার্দী উদ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • আজ বা কালকের মধ্যে 'যমুনা' ছাড়ছেন ড. ইউনূস, হবে প্রধানমন্ত্রীর বাসভবন
  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net