Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
সোমবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে একুশে বইমেলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2020, 06:10 pm
Last modified: 08 February, 2020, 06:13 pm

Related News

  • চাঁদার জন্য ভবনে হামলা-বিস্ফোরণের মামলায় সন্ত্রাসী ডেভিড ইমন আরও ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে একুশে বইমেলা

২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। ছুটির দিন বইমেলা শুরু হবে সকাল ১০টায়।
টিবিএস রিপোর্ট
08 February, 2020, 06:10 pm
Last modified: 08 February, 2020, 06:13 pm

চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে সোমবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সম্মিলিত এ বইমেলায় সহযোগিতা করছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলো। 

১ লাখ ২০ হাজার ৩০০ বর্গফুট আয়তনের মধ্যে ঢাকার ১১৮টি ও চট্টগ্রামের ৪০টি প্রকাশককে ২০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বইমেলার প্রধান পৃষ্ঠপোষক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব তথ্য জানান।

মেয়র বলেন, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম নগরই শুধু নয়, বাণিজ্যিক রাজধানীও। কিন্তু চট্টগ্রামের লেখক, প্রকাশক, পাঠক ও নাগরিক সমাজের দীর্ঘকালের আকাঙ্খা ছিলো ভাষার মাসে বইমেলা আয়োজন। দুই যুগ আগে থেকে নগরে নানা সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা পরিসরে বিভিন্ন স্থানে বইমেলা হয়ে আসছিলো। কখনো একই বছরে একাধিক বইমেলা হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর এটি সম্মিলিত করার উদ্যোগ নিই। এর ফলশ্রুতিতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম সম্মিলিত বইমেলার আয়োজন করা হয়। যা আমাদের আশাবাদী করে ও দ্বিতীয় বৃহত্তর বইমেলা হিসেবে দেশজুড়ে প্রশংসিত হয়।

সিসিটিভির আওতায় থাকবে পুরো বইমেলা প্রাঙ্গণ। এ ছাড়া ফ্রি ওয়াইফাইসহ সেলফি কর্ণার থাকবে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। ছুটির দিন বইমেলা শুরু হবে সকাল ১০টায়।

বইমেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা, রবীন্দ্র, নজরুল, বসন্ত, কবিতা, ছড়া, তারুণ্য, আবৃত্তি, বিতর্ক ও শিশু উৎসব, আন্তর্জাতিক লেখক সম্মিলন ও পাঠক সমাবেশ, পেশাজীবী ও সাংবাদিক সমাবেশ, সাহিত্য আড্ডা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রচার কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ সাকি প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / অমর একুশে বইমেলা / বইমেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • চাঁদার জন্য ভবনে হামলা-বিস্ফোরণের মামলায় সন্ত্রাসী ডেভিড ইমন আরও ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net