Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
সুন্দরবনে বনরক্ষীসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ ফাঁড়িতে যাওয়ার নির্দেশ

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
25 May, 2021, 06:00 pm
Last modified: 25 May, 2021, 06:04 pm

Related News

  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা

সুন্দরবনে বনরক্ষীসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ ফাঁড়িতে যাওয়ার নির্দেশ

ঘূর্ণিঝড় ইয়াস পর্যবেক্ষণে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগে দুটি পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে।
খুলনা প্রতিনিধি
25 May, 2021, 06:00 pm
Last modified: 25 May, 2021, 06:04 pm
সুন্দরবন। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ইয়াস থেকে নিজেদের জানমাল রক্ষায় সুন্দরবন বন বিভাগের বনরক্ষীসহ কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিমুক্ত ফাঁড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলে-মৌয়ালদের সুন্দরবনে প্রবেশের পারমিট বন্ধ করে দেওয়াসহ সুন্দরবনে অবস্থানরত জেলে ও মৌয়ালদের দ্রুত লোকালয়ে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় ইয়াস পর্যবেক্ষণে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগে দুটি পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে।

সুন্দরবনের বন সংরক্ষক (সিএফ, খুলনা সার্কেল) মো. মঈনুদ্দীন খান জানান, সুন্দরবনে ৬৪টি টহল ফাঁড়ি, ১৬টি স্টেশন ও ৪টি রেঞ্জ রয়েছে। ফাঁড়িগুলোতে কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীসহ ৭৭০ জন কর্মরত রয়েছেন। ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীদের নিরাপদ ফাঁড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের অস্ত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস (মালামাল) ঝুঁকিমুক্ত জায়গায় রাখতে বলা হয়েছে। 

ইতোমধ্যে এসব ফাঁড়ির কর্মকর্তা ও বনরক্ষীরা নিরাপদ ফাঁড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৩ মে থেকে জেলে ও মৌয়ালদের সুন্দরবনে প্রবেশের পারমিট বন্ধ করে দেয় হয়েছে। এছাড়া আগে থেকে যেসব জেলে ও মৌয়াল সুন্দরবনে অবস্থান করছেন, তাদের দ্রুত লোকালয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

বন সংরক্ষক মো. মঈনুদ্দীন খান আরও জানান, ঘূর্ণিঝড় ইয়াস পর্যবেক্ষণের জন্য সুন্দরবন বন বিভাগের পক্ষ থেকে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগে পৃথক দুটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ঝড় থেমে যাওয়ার পর সহকারী বন সংরক্ষকদের (এসিএফ) নেতৃত্বে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ২৬ মে সুন্দরবন উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। বিষয়টি মাথায় রেখে সুন্দরবনের ঝুঁকিপূর্ণ টহল ফাঁড়ির কর্মীদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। এসব টহল ফাঁড়ির পার্শ্ববর্তী ফাঁড়ির কর্মী ওইসব ফাঁড়ির আওতাভুক্ত এলাকার প্রতি নজর রাখবেন।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / ঘূর্ণিঝড় ইয়াস / খুলনা / সুন্দরবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • তিন মাস পর দুয়ার খুলল সুন্দরবন, বৈরী আবহাওয়ায় পর্যটক কম
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net