Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
01 June, 2020, 11:40 am
Last modified: 01 June, 2020, 11:46 am

Related News

  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে

এই বিভাগের চার জেলা মিলিয়ে নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে পুরো বিভাগের শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪১ জন।
সিলেট প্রতিনিধি
01 June, 2020, 11:40 am
Last modified: 01 June, 2020, 11:46 am

প্রথম রোগী শনাক্তের দুই মাস না যেতেই সিলেট বিভাগে করোনা শনাক্ত হওয়ার সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

রোববার এই বিভাগের চার জেলা মিলিয়ে নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে পুরো বিভাগের শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪১ জন।

মাত্র ৫৬ দিনেই সিলেটে শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালো। ফলে সিলেটে দ্রুতই ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করা এই সংক্রামক ভাইরাস।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, পরীক্ষা বাড়ায় এখানে রোগীর সংখ্যাও বাড়ছে। আগামী কিছুদিন হয়তো আরও দ্রুত এটি বাড়বে। তাই সরকারি ছুটি তুলে নিলেও আমাদের সবাইকে এখন সতর্ক থাকতে হবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

দীর্ঘ সাধারণ ছুটি শেষে রোববার থেকেই খুলেছে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। সবকিছু খুলে দেওয়ার দিনেই সিলেট বিভাগে শনাক্ত হলেন ৯৪ জন করোনা আক্রান্ত রোগী।

সিলেটে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এই দুই ল্যাবে যথাক্রমে সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে সংগ্রহিত নমুনা পরীক্ষা করা হয়। বিভাগের বাকি দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জের নমুনা পরীক্ষা হয় ঢাকার ল্যাবে।
 
রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলার ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন ওই ল্যবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ২২ টি পজেটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লার রায় জানান, শনাক্ত হওয়ারা সিলেটের জৈন্তাপুর, দক্ষিণ সুরমা, সদর ও জকিগঞ্জ উপজেলা এবং নগরীর বাসিন্দা।

নতুন করে ২২ জন আক্রান্ত হওয়ায় সিলেটে জেলায় এ পর্যন্ত করোনাভাইস শনাক্ত হয়েছে ৫৫৬ জনের।

একইদিনে হবিগঞ্জে আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকার ল্যাবে পরীক্ষায় এই ২১ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে বাহুবলের ৮ জন, চুনারুঘাটের ৫ জন, সদর উপজেলার ৪ জন, আজমিরীগঞ্জের ২ জন, নবীগঞ্জের ১ জন ও লাখাইয়ের ১ জন। এরমধ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ সরকারি কর্মচারী রয়েছেন ৪ জন।

এনিয়ে হবিগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন ও মারা গেছেন ১ জন।

রোববার শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ২১ জনের করোনা শনাক্ত হয়। সুনামগঞ্জের শনাক্ত হওয়াদের মধ্যে একটি নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন বলে জানা গেছে।

আর ঢাকার ল্যাবে পরীক্ষায় মৌলভীবাজারে রোববার ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মৌলভীবাজার জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে ১৮ জনই শ্রীমঙ্গল উপজেলার। বাকিদের মধ্যে কমলগঞ্জের ৬ জন, কুলাউড়ার ৩ জন, বড়লেখার ২ জন ও রাজনগরের একজন।

এই ৩০ জনসহ মৌলভীবাজারে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৮৮ জনের।

শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন, সুস্থ ২৫০ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১২২ জন।

Related Topics

টপ নিউজ

সিলেট / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net