Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
গানের রিলে আলোচিত সেই বিউটি পাল সিলেটের গুণী শিক্ষক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2026, 10:20 am
Last modified: 24 September, 2026, 12:01 pm

Related News

  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

গানের রিলে আলোচিত সেই বিউটি পাল সিলেটের গুণী শিক্ষক

সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর সাতজন শিক্ষককে এ স্বীকৃতি দিয়েছে।
টিবিএস রিপোর্ট
24 September, 2026, 10:20 am
Last modified: 24 September, 2026, 12:01 pm
বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত

সম্প্রতি ফেসবুকে একটি গানের সঙ্গে হাঁটার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসা বিউটি রানী পাল সিলেটের জেলার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর সাতজন শিক্ষককে এ স্বীকৃতি দিয়েছে।

বিউটি পাল জেলা পর্যায়ে নির্বাচিত চারজন শিক্ষকদের একজন। অন্য তিনজনকে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত শিক্ষকদের তথ্য জানিয়ে সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদের স্বাক্ষর করা একটি স্মারকপত্র সোমবার (২১ সেপ্টেম্বর) বিভাগীয় দপ্তরে পাঠানো হয়।

সাখাওয়াত এরশাদ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জানান, জেলার সব উপজেলার বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে বিশিষ্ট শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জেলা পর্যায়ে নির্বাচিত অন্য তিনজন হলেন—সিলেট সদর উপজেলার জাহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর; ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ নূরজাহান বেগম; এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরি রানী দাস।

বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগের চার জেলা থেকে তিনজন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে।

তারা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার; হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব; এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম।

ভারপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসানের স্বাক্ষর করা গত মঙ্গলবারের (২২ সেপ্টেম্বর) একটি চিঠিতে বলা হয়, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এই নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

বিউটি পাল ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।

জুলাই মাসে বিউটি পাল ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের সমালোচনা ও বিদ্রুপের শিকার হন তিনি। এমনকি সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পরও কেউ কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে তার সহকর্মী ও বিভিন্ন পেশার মানুষ তার পাশে দাঁড়ান। বিউটি পালকে নিয়ে বিদ্রুপের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক ও পেশাজীবীরা তার প্রতি সংহতি জানিয়ে গানের সঙ্গে নিজেদের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ

বিউটি পাল / গুণী শিক্ষকের স্বীকৃতি / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
  • আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
  • ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ
  • সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
  • ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের ২ ঘণ্টা করে কর্মবিরতি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net