Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
সিরাজগঞ্জে বস্তাভর্তি ব্যালট উদ্ধার, পরাজিত প্রার্থীসহ আটক ৩

বাংলাদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
13 November, 2021, 05:10 pm
Last modified: 13 November, 2021, 05:15 pm

Related News

  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • ১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
  • জাতীয় নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  • চাকসু নির্বাচনে অমোচনীয় কালি উঠে যাওয়া ও স্বাক্ষরবিহীন ব্যালট পাওয়ার অভিযোগ, কমিশনারের স্বীকারোক্তি
  • নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে জানতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: উপাচার্য

সিরাজগঞ্জে বস্তাভর্তি ব্যালট উদ্ধার, পরাজিত প্রার্থীসহ আটক ৩

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। 
সিরাজগঞ্জ প্রতিনিধি
13 November, 2021, 05:10 pm
Last modified: 13 November, 2021, 05:15 pm

নির্বাচনের দুই দিন পর আজ শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি স্কুলের কক্ষ থেকে এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা মহাসড়ক অবরোধ করলে পরাজিত প্রার্থীসহ তিন জনকে আটক করা হয়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। 

এই সংবাদ পেয়ে পরাজিত সদস্য প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকরা পুনরায় ভোট গণনার দাবিতে চান্দাইকোনা বাজার এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক অবরোধ করে। তবে আধা ঘণ্টার মধ্যে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

ঘটনাস্থল থেকে পরাজিত সদস্য প্রার্থীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। 

ইমরান হোসেন বলেন, "তাদের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাদের আদালতে পাঠানো হবে।"

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, "বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সব পদের সিলমারা ও সাদা ব্যালটসহ সরঞ্জাম বস্তায় ভরা হয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর ওই বস্তাটি ছিনতাই হয়। সেটিই উদ্ধার করেছে পুলিশ।"

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ওই দিনই থানায় সাধারণ ডাইরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি। 

দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। চান্দাইকোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদে জহরুল ইসলাম ভ্যানগাড়ি প্রতীকে ১০৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৭১১ ভোট পেয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ব্যালট পেপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • ১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
  • জাতীয় নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  • চাকসু নির্বাচনে অমোচনীয় কালি উঠে যাওয়া ও স্বাক্ষরবিহীন ব্যালট পাওয়ার অভিযোগ, কমিশনারের স্বীকারোক্তি
  • নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে জানতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: উপাচার্য

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net