Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বাম দল ও সাহিত্যিকদের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
20 October, 2021, 05:30 pm
Last modified: 20 October, 2021, 06:42 pm

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
  • ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ
  • হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ
  • ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে বাম দল ও সাহিত্যিকদের বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি 

আন্দোলনকারীরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৮ দাবি তুলে ধরেন
টিবিএস রিপোর্ট 
20 October, 2021, 05:30 pm
Last modified: 20 October, 2021, 06:42 pm
ছবি: টিবিএস

সাম্প্রতিক সময়ে দেশে সনাতন ধর্মালম্বীদের ওপর সহিংস হামলার ঘটনায় নাগরিক বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছে বাম দলগুলো।

আজ বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ, বাসদ( মার্কসবাদী),  ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন ও বামঘরানার লেখক -সাহিত্যিকদের নেতৃত্বে শাহবাগে এসব কর্মসূচি পালিত হয়। 

আন্দোলনকারীরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৮ দাবি তুলে ধরেছেন।

দাবিগুলো হলো; সহিংসতার সাথে জড়িত ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে, অব্যাহত এই হামলার দায় আওয়ামী লীগ সরকার ও পুলিশ প্রশাসনকে নিতে হবে, সভা-সমাবেশ এবং ইউটিউব-ফেসবুকে বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, বহুধারার শিক্ষা পদ্ধতি বাতিল করে মাতৃভাষায় এক ধারার বিজ্ঞানমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে, দেশের পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ রহিত করতে হবে, রামু, নাসিরনগর, সাতক্ষীরা, অভয়নগর, শাল্লাসহ পূর্বের সব সাম্প্রদায়িক হামলার বিচার করতে হবে, সব দল ধর্মকে রাজনীতি ও ক্ষমতার হাতিয়ার করা থেকে বিরত থাকতে হবে ও সংবিধান সংশোধন করে "রাষ্ট্রধর্ম" বাতিল করে 'ধর্মনিরপেক্ষতা পুনঃস্থাপন করতে হবে, একইসঙ্গে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 

ছবি: টিবিএস

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার পর সমাজ আর আগের মতো নেই। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি এদেশের শাসক শ্রেণি, তারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের সাথে বিশাস্বঘাতকতা করেছেন।'

আজকে সাংস্কৃতিক কর্মী, লেখক, শিল্পীকে এসব শাসক শ্রেণির বিরুদ্ধে লড়াই করে, এই রাষ্ট্রকে পুননির্মাণ করতে হবে- বলে জানান এমএম আকাশ। 

ছবি: টিবিএস

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, 'আমি প্রথমে করজোর করে আগে হিন্দুদের কাছে ক্ষমা চাই, কারণ আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারিনি। এই সাম্প্রদায়িক হামলা শুধু হিন্দুদের উপর নয়, বরং গোটা জাতির উপর হামলা।'

তিনি আরও বলেন, এসব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অব্যাহত লড়াই করতে হবে, সমাজের লুটেরা ও ধনিক শ্রেণীর বিরুদ্ধে আমাদের রুটি-রুজি ও ভাত-কাপড়ের লড়াই চালিয়ে যেতে হবে।

Related Topics

টপ নিউজ

শাহবাগ / বাম দলের বিক্ষোভ / সাম্প্রদায়িক সহিংসতা / স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা
  • ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ
  • হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ
  • ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net